করোনার নতুন ধরনেও কাজ করবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০৭:৩০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ | ০৭:৫৩
যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনার যে নতুন ধরন দেখা দিয়েছে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন তার বিরুদ্ধেও সমান কাজ করবে বলে জানিয়েছে ফাইজার ও বায়োএনটেক।
এক বিবৃতিতে কোম্পানি দুইটির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। বলা হয়েছে, পরীক্ষায় এটা প্রমাণিত হয়েছে যে, করোনার নতুন ধরনের খুব একটা পার্থক্য নেই পুরনো ধরনের সঙ্গে। সুতরাং তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নতুন ধরনের করোনাও সমান প্রতিরোধ করবে। খবর এনডিটিভির।
অবশ্য নতুন ধরনের করোনাভাইরাস মোকাবেলায় নতুন ভ্যাকসেনর দরকার হবে, এমনটা এখনো বলা হয়নি। তবে ফাইজার-বায়োএনটেক কোম্পানি বলেছে, যেসব বিকল্পের কথা ভাবা হচ্ছে, সেগুলো যদি তাদের উদ্ভাবিত টিকার চেয়ে ভাল কাজ করতে পারে, তাহলে তারা নতুন করে চিন্তা-ভাবনা শুরু করবে।
তবে তাদের ভ্যাকসিনগুলো নতুন ধরনের করোনায় কীভাবে কাজ করে, তা তারা পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।
তাদের বিশ্বাস, তাদের এমআরএনএ ভ্যাকসিন নতুন যেসব ভ্যাকসিন তৈরি হবে, তাদের জন্যে নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
এদিকে বুধবার বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা প্রথম বারের মতো ১৮ হাজার ছুঁয়েছে।
- বিষয় :
- করোনার নতুন ধরন
- ফাইজার-বায়োএনটেক
