ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উইঘুর মুসলিমদের বন্দিশিবিরের খবর প্রকাশ করে পুলিৎজার জিতলেন মেঘা

উইঘুর মুসলিমদের বন্দিশিবিরের খবর প্রকাশ করে পুলিৎজার জিতলেন মেঘা
×

মেঘা রাজাগোপালন- এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২১ | ০৫:০৪ | আপডেট: ১২ জুন ২০২১ | ০৫:২৪

চীনের উইঘুর মুসলিমদের বন্দিশিবিরের খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার জিতেছেন মেঘা রাজাগোপালন নামের একজন ভারতীয় বংশোদ্ভূত তরুণী। মেঘা পুলিৎজারের আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে তার জিনজিয়াং সিরিজ নামক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন।

ওই তরুণী তার উদ্ভাবনী তদন্তমূলক প্রতিবেদনে কয়েক হাজার মুসলমানকে আটক করার জন্য চীনের গোপন কারাগার এবং সে সম্পর্কিত বিশদ তথ্য উন্মোচিত করেছিলেন। খবর এনডিটিভির।

পুরস্কার পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেঘা বলেন, তিনি পুরস্কার পাবেন এমন আশা করেননি। তাই অনুষ্ঠানটি প্রচারের সময় তিনি এটা দেখেননি। তবে অনুষ্ঠান চলা অবস্থায় তাকে ফোন দিয়ে জানানো হয়, তিনি এই পুরস্কার জিতেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সাংবাদিকতার পুরস্কার অর্জনকারী দুই ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিকদের মধ্যে বাজফিড নিউজের মেঘা রাজাগোপালানও একজন।

২০১৭ সালে চীন জিনজিয়াংয়ের কয়েক হাজার মুসলমানকে আটক করার কিছুদিন পরে মেঘা প্রথম একটি অভ্যন্তরীণ শিবির পরিদর্শন করেছিলেন। চীন তখন এ ধরনের ডিটেনশন ক্যাম্পের অস্তিত্ব স্বীকার করেনি।

মেঘা তখন লিখেছিলেন, চীন সরকার তাকে চুপ করে রাখার চেষ্টা করেছিল। এরপর তার ভিসা প্রত্যাহার করে তাকে দেশ থেকে বের করে দিয়েছিল।

তিনি বলেন, বেশিরভাগ পশ্চিমা সাংবাদিকদের জন্য পুরো অঞ্চলে প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। মৌলিক তথ্য প্রকাশের বিষয়টি জটিলতার কারণে পরে স্তিমিত হয়ে পড়ে।

বাজফিড নিউজের সম্পাদক-ইন-চিফ মার্ক স্কুফস বলেন, জিনজিয়াংয়ের ঘটনাগুলো আমাদের সময়ের সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘনের গল্প। এগুলো নিয়ে আরও কাজ করা দরকার। 

আরও পড়ুন

×