ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আফগানিস্তানে কমেডিয়ানকে গুলি করে হত্যা

আফগানিস্তানে কমেডিয়ানকে গুলি করে হত্যা
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১ | ০৯:৫৩

আফগানিস্তানের বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে তালেবানের হাত রয়েছে বলে দাবি করছে তার পরিবার।

বুধবার দেশটির গণমাধ্যমে বলা হয়েছে নজর মুহাম্মদকে গত বৃহস্পতিবার রাতে কান্দাহারের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। খবর দ্য টাইমসের। 

নজর মুহাম্মদ খাশা জাওয়ান নামে বেশি পরিচিতি। তার পরিবার হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ী করছে। যদিও তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছররের ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন। এই ঘোষণার পরই তালেবান আফগানিস্তানে বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। আফগানিস্তানের ৪১৯টির মধ্যে প্রায় ২১২টি জেলা তালেবানের দখলে রয়েছে বলে মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি জানিয়েছেন। 

আরও পড়ুন

×