প্রথম স্থায়ী অনুমোদন পেল ফাইজারের টিকা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১ | ১৪:১০ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ | ০০:৩৫
বিশ্বে প্রথম করোনার টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা। এর আগে এটি শুধু জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ তথ্য জানিয়েছে। করোনার ডেলটা ধরন রুখতে কার্যকারিতার প্রমাণ পাওয়ায় ফাইজারের টিকাকে স্থায়ী ছাত্রপত্র দেওয়া হলো।
এফডিএর কমিশনার জেনেট উডকক বলেন, 'এ সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন।' উডককের দাবি- মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফলাফল বিশ্নেষণ করেই ফাইজারকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।
গত ডিসেম্বরে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন। তার আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো সরকারের জরুরি অনুমোদন পেয়েছিল ফাইজার। বিবিসি।
