ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আমিরাতে নিহত ৪

এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আমিরাতে নিহত ৪
×

খামিস সায়িদ আল হলি ও নাসের মোহাম্মদ আল রশিদি (ডানে)

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১ | ০৭:৩৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২১ | ০৭:৫৮

সংযুক্ত আরব আমিরাতের একটি এয়ার অ্যাম্বুলেন্স দায়িত্ব পালনরত অবস্থায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও বাকি দু’জন পাইলট। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে।

আবুধাবি পুলিশ এই দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছে। পুলিশ জানায়, এই দুর্ঘটনায় লেফটেনেন্ট পাইলট খামিস সায়িদ আল হলি ও লেফটেনেন্ট পাইলট নাসের মোহাম্মদ আল রশিদি, বেসামরিক চিকিৎসক ডা. শহীদ ফারুক গোলাম ও জোয়েল কিউই সাকারা মিন্টো নামের এক নার্স নিহত হয়েছেন।

আবুধাবি পুলিশ জেনারেল কমান্ড নিহতদের পরিবার, পরিচিতজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×