ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পুরোটাই ‘হিরে’ দিয়ে মোড়ানো যে গাড়ি

পুরোটাই ‘হিরে’ দিয়ে মোড়ানো যে গাড়ি
×

গাড়ির পুরোটাই ‘হিরে’ দিয়ে মোড়ানো। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ | ০৫:৫৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ | ০৫:৫৮

এমন একটি গাড়ি যা আপাদমস্তক ‘হিরে’ দিয়ে মোড়া! সে গাড়ি দেখে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। কিন্তু এই গাড়ি স্পর্শ করতে গেলেও পকেটে অন্তত লাখ টাকা রাখতে হবে! বিলাসবহুল এই গাড়ির মালিক সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ। তিনি এক জন ব্যবসায়ী এবং বিনিয়োগকারীও।

অন্তত ২০০টি বহুমূল্য গাড়ি রয়েছে যুবরাজ আল-ওয়ালিদের। সেই তালিকায় রয়েছে রোলস রয়েস, ল্যাম্বরগিনি, ফেরারি-র মতো দামি গাড়ি। তার দীর্ঘ গাড়ির তালিকায় রয়েছে ওই ‘হিরে’-খচিত গাড়িটিও। এমন কথা প্রচলিত রয়েছে যাকে শুধু ছুঁয়ে দেখতে গেলেই নাকি গুনতে হবে লাখ টাকা! খবর আনন্দবাজার পত্রিকার।


‘হিরে’ দিয়ে মোড়া গাড়িটি আসলে একটি মার্সিডিজ গাড়ি। কিন্তু গাড়ির আগাগোড়া হিরের মতো কেলাস দিয়ে মোড়া। অন্তত তিন লাখ কেলাস রয়েছে গাড়িটিতে। দু’সপ্তাহ ধরে ১৩ জন বিশেষজ্ঞের চেষ্টায় গাড়িটিকে এমন ‘হিরে’ দিয়ে সাজানো সম্ভব হয়েছিল। মার্সিডিজ এসএল৬০০ মডেলের গাড়িটির দাম ৪৮ লাখ ডলার।

২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০ তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল। তার পরই সেটি কিনে নেন যুবরাজ। পুরোটাই ‘হিরে’ দিয়ে মোড়া থাকায় আলো পড়লেই ঝলমল করে ওঠে ওই গাড়ি।

আরও পড়ুন

×