ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা, টুইট সরাতে ‘বাধ্য হলেন’ মাস্ক

হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা, টুইট সরাতে ‘বাধ্য হলেন’ মাস্ক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৫৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৫৮

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে একটি মিম টুইটারে শেয়ার করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার রাতে তিনি এটি শেয়ার করেন। যদিও বৃহস্পতিবার এ টুইট সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার বলছে, এ মিম টুইট করার পর হাজারো নেতিবাচক মন্তব্য করা হয়েছিল। এর পর তিনি টুইটটি মুছে দেন।

কানাডায় বেশ অনেকদিন ধরেই করোনাভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের আন্দোলন চলছে। এ আন্দোলনকারীদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান বন্ধে ট্রুডোর পরিকল্পনা সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে টেসলার প্রধান নির্বাহী এ মিম টুইট করেন।

এ টুইটে ছিল হিটলারে ছবি। যেখানে লেখা ছিল—আমাকে ট্রুডোর সঙ্গে তুলনা করা বন্ধ করুন, আমার একটা বাজেট ছিল।

তবে এ বিষয়ে মাস্ক কোনো মন্তব্য করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিটি মাস্কের এ টুইটের জন্য ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। এ টুইটের জন্য টেসলার প্রধান নির্বাহীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

যদিও এবারই মাস্ক কানাডার আন্দোলনকারীদের প্রথম সমর্থন করেছেন তা নয়। এর আগেও তাকে এ বিষয়ে টুইট করতে দেখা গেছে।

টুইটারে ব্যাপক জনপ্রিয় টেসলার এ প্রধান নির্বাহী। তার রয়েছে ৭৪ মিলিয়ন অনুসারী। একে টেসলার অন্যতম বিপণন মাধ্যম হিসেবে দেখা হয়।

আরও পড়ুন

×