ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কিয়েভের পাশের শহরে ক্ষেপণাস্ত্র হামলা, তেলের ডিপোয় আগুন

কিয়েভের পাশের শহরে ক্ষেপণাস্ত্র হামলা, তেলের ডিপোয় আগুন
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২২:৩৫ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৪৬

ইউক্রেনে সামরিক অভিযানের চতুর্থ দিনে দেশটির রাজধানী কিয়েভের অদূরে একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভের দক্ষিণপশ্চিমে ভাসিলকিভ শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সেখানে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়।

ভাসিলকিভের মেয়র নাতালিয়া বালাসিনোভিচ ভিডিও পোস্টে এ কথা বলেছেন বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, 'শত্রুরা আমাদের সবকিছু ধ্বংস করে দিতে চায়।'

আরও পড়ুন

×