ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

খেরসনের বাঙ্কারে 'বিদ্যুৎ নেই, ফুরিয়ে আসছে পানি'

খেরসনের বাঙ্কারে 'বিদ্যুৎ নেই, ফুরিয়ে আসছে পানি'
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০৯:৪৭ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ১০:০৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসনে তীব্র রুশ হামলার মুখে বাঙ্কার এবং বেজমেন্টে আশ্রয় নেওয়া আফ্রিকার শিক্ষার্থীরা সাহায্যের জন্য আকুতি করছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ক্যামেরুন থেকে আসা ২২ বছরের ক্রিস্টোফার তার অ্যাপার্টমেন্ট ভবনের বেজমেন্ট থেকে টেলিফোনে বিবিসিকে বলেন, 'যখন বোমা শুরু হয়, আমরা এখানে এসে আশ্রয় নিই, জায়গাটি ছোটো একটি গুহার মতো।'

তিনি বলেন, বিদ্যুৎ নেই, পানি ফুরিয়ে আসছে।

গিনি থেকে পড়তে আসা মামাদি ডোমবুয়া শহরের অন্য প্রান্তে একইরকম একটি শেল্টারে আটকে রয়েছেন গ্যাবন, সেনেগাল এবং ক্যামেরুন থেকে আসা বেশ কজন শিক্ষার্থীর সাথে।

মামাদি বলেন, 'আমাদের পানি নেই, আলো নেই। আমরা সরকারের সাহায্য চাইছি। আমরা খেরসনে আটকা পড়েছি। বেরুনোর কোনো উপায় নেই।'

আরও পড়ুন

×