আজরাক ঘাঁটিতে ড্রোনের পর মিসাইল হামলা ইরানের, ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে এবার জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে ‘খাইবার-শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে জর্ডানের সামরিক বাহিনী পাল্টা দাবি করে জানিয়েছে, তারা রাজ্যটিকে লক্ষ্য করে ছোড়া আটটি ইরানি ক্ষেপণাস্ত্র পথিমধ্যেই ধ্বংস (ইন্টারসেপ্ট) করেছে এবং এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আপডেটঃ ১৬ জুলাই ২০২৬ | ১২:৪৩