নেপালে বন্যা / ছেলেকে অনলাইনে দেখে ভেবেছিলেন বেঁচে আছে, চার দিন পর মিলল মরদেহ
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ২১ বছর বয়সী আয়ুষ খাড়কার নিখোঁজ হওয়ার পর চার দিন ধরে তাকে খুঁজে বেড়িয়েছে পরিবার। কোথাও কোনো খোঁজ না পেয়ে একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার অ্যাকাউন্ট অনলাইন দেখানোয় আশার আলোও দেখেছিল স্বজনেরা। কিন্তু শেষ পর্যন্ত মরদেহের ছবি দেখে এবং পরে সামনে দাঁড়িয়ে তাকে শনাক্ত করতে হয়েছে পরিবারের সদস্যদের।
আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৪