পুরো বই ওই একটি কথার ফুল
মাহবুব ময়ূখ রিশাদ
মাহবুব ময়ূখ রিশাদ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৪৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৩৮
| প্রিন্ট সংস্করণ
লেখক হব বা লিখব এই চিন্তাটা একদম ছোটবেলা থেকেই আমার ভেতরে আছে। চিকিৎসাবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে বলতে পারি চিকিৎসকদের কাছে সম্ভবত গল্প থাকে সবচেয়ে বেশি। আমার পরিচিত এক ছোট বোন আছে, সে বেশ খারাপ একটি অসুখে আক্রান্ত। মাঝে মাঝে আমার কাছে আসে, একদিন এসে আমাকে বলে– ‘আমি আর বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলেন।’ আমার পুরো বই ওই একটি কথার ফুল। উপন্যাসটিতে এক নারীর কথা বলা হয়েছে। এই নারী এত যাতনাপূর্ণ এক অসুখে আক্রান্ত যে আত্মহত্যার অধিকার চান। নিজ দেশে যখন এই অধিকার মেলে না, ভিনদেশে পাড়ি জমান। এবারের সাহিত্য পুরস্কারের আসরে দুঃখজনক ব্যাপার এটাই যে, প্রতিবছর এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি। এবার একটি পারিবারিক কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি আর এবারই পুরস্কারের জন্য মনোনীত হলাম। তবে ভিন্ন ধরনের ভালো লাগা কাজ করছে। কারণ পুরস্কারটি আমার হয়ে আমার স্ত্রী ইফফাত খান রূম্পা গ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানে আমার পরম শ্রদ্ধেয় বাবা কথাসাহিত্যিক মোহিত কামাল উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বই