পদাবলি
শূন্যতা
×
রেজাউদ্দিন স্টালিন
প্রকাশ: ১৭ জুন ২০২১ | ১২:০০
যে কখনো জীবিত ছিলো না
তার কাছে প্রার্থনা করি নিঃশ্বাস
আয়ুর কোনো সীমা নেই
মানুষ বাঁচে হাজার বছর
সময় এক শূন্যতা
আমরা ঘুরি তার চারপাশে
চাঁদ সূর্য হয়ে
আর বাতাসের জন্য দুলতে থাকি
কিন্তু পাখা স্থির
ডিমের ভেতর পাখির গান শুনতে
অপেক্ষা করতে হয় অনেকদিন
মাছের পেট থেকে মুক্তির জন্য
অসংখ্য ইউনুস দৌড়াচ্ছে সারাজীবন
তার কাছে প্রার্থনা করি নিঃশ্বাস
আয়ুর কোনো সীমা নেই
মানুষ বাঁচে হাজার বছর
সময় এক শূন্যতা
আমরা ঘুরি তার চারপাশে
চাঁদ সূর্য হয়ে
আর বাতাসের জন্য দুলতে থাকি
কিন্তু পাখা স্থির
ডিমের ভেতর পাখির গান শুনতে
অপেক্ষা করতে হয় অনেকদিন
মাছের পেট থেকে মুক্তির জন্য
অসংখ্য ইউনুস দৌড়াচ্ছে সারাজীবন
- বিষয় :
- পদাবলি
- রেজাউদ্দিন স্টালিন
