ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পদাবলি

গাছ মানবী

গাছ মানবী
×

ফাইল ছবি

আফরোজা চৈতী

প্রকাশ: ২৪ জুন ২০২১ | ১২:০০

নিজেকে আজকাল কেমন গাছ গাছ মনে হয়
এই শরীর জুড়ে যেন নেমে গেছে ঝিরি ঝিরি
সবুজ আদুরে পাতার ঝাড়!
একজায়গায় ঠাঁয় দাঁড়িয়ে থাকা
একটি সবুজ একাকী গাছ
যার সদ্য গজানো সবুজ পাতার গায়ে
সবেমাত্র রোদ্দুরের আহদ্মাদ!
সন্ধ্যা নামে যখন পাতার গায়ে
ফোঁটা ফোঁটা শিশিরে
একাকী গাছ ঠাঁয় দাঁড়িয়ে থাকি
রাতের ছমছমে প্রহর গুনে চলি
সূর্যোদয় দেখবো বলে!

আরও পড়ুন

×