ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাবেক ডিআইজি আবদুল বাতেনসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক ডিআইজি আবদুল বাতেনসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
×

ছবি: প্রতীকী

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | ১৭:৫২ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ | ১৭:৫৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি ও বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত মো. আব্দুল বাতেল ও তার স্ত্রী নুরজাহান আক্তার হীরাসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন- শাহজালাল ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও তার স্ত্রী নাজমুন নাহার স্বর্ণা।  

উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি দুদকের পক্ষে পৃথক দুই আবেদনে বাতেন ও হীরার নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুস গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতে অভিযোগ রয়েছে। এসব সম্পদ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন। সেজন্য জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আব্দুল বাতেন ও তার স্ত্রী দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক।

উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় দুদকের পক্ষে একটি আবেদনে শহিদুল ও তার স্ত্রীর নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মেসার্স লাকী এন্টার প্রাইজের প্রোপাইটর আলাউদ্দিন মোল্লা ও শাহজালাল ইসলামী ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে জাল মানি রিসিটের মাধ্যমে ওই শাখার মেয়াদি আমানতের ১০ লাখ টাকা নগদায়নের প্রচেষ্টা গ্রহণ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। সেজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ব্যক্তিদের বিদেশযাত্রায় আদালত কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

আরও পড়ুন

×