ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বকশিবাজারে হত্যাচেষ্টা

সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
×

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ২০:০৯

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক বুধবার অভিযোগপত্রে স্বাক্ষর করেন। এরপর এটি গ্রহণের জন্য পরবর্তী দিন আগামী ৩ জানুয়ারি ধার্য করেন।

এর আগে গত ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ৫ আগস্ট রাজধানীর চকবাজার মডেল থানার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সংগঠনের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মামলার বাদী ফজলুর করিমের ওপর আসামিরা হামলা চালায়। আসামিদের হামলায় মামলার বাদী আহত হন।

এ ঘটনায় গত বছরের ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন

×