ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ওবায়দুল কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ওবায়দুল কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
×

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:৩৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:৪৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনাল-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। পাশাপাশি পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তা‌রি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত ৮ ডিসেম্বর এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

×