ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পল্লবীর সেই শিশুর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ

পল্লবীর সেই শিশুর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ২০:৩৩ | আপডেট: ১০ জুন ২০২৬ | ২১:০০

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃসংশভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে এ বেঞ্চ গঠন করা হয়।

নারী-শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টের এই বিশেষ বেঞ্চে হবে। আগামী রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ কার্যক্রম শুরু করবে। এর আগে গত রোববার অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিশেষ বেঞ্চ গঠনের বিষয়টি জানান।

আরও পড়ুন

×