ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট
×

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০২:২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদনটি অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার  ওই রিট আবেদনের ওপর শুনানি শুরুর পর সেটি কার্যতালিকা থেকে বাদ দেন।

পরে আসিফ মাহমুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, অবকাশকালীন বেঞ্চের শেষ কার্যদিবস হওয়ায় অনেকগুলো মামলাই কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তবে কোনোটিই খারিজ করা হয়নি। নিয়মিত আদালতের কার্যক্রম শুরু হলে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের করা দুই ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার রিট আবেদনটি করেন আসিফ মাহমুদ। তার আবেদনে বলা হয়, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার ঘোষণা দিয়ে দুদক ওই দুই ব্রিফিং করেছে। এটি সংস্থাটির ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০১১’ এবং সংবিধান অনুযায়ী  নাগরিকের মর্যাদা ও সুনাম সুরক্ষার বিধানের পরিপন্থি।

আরও পড়ুন

×