ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২১:০৭

আওয়ামী লীগ শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

মঙ্গলবার এক নম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এক লিখিত বার্তায় বলেন, আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্পচার করা হবে।

রোববার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সে দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি কারাগারে রয়েছেন এবং সেখান থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

×