ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত মুয়াজ, চিকিৎসায় প্রয়োজন কোটি টাকা

ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত মুয়াজ, চিকিৎসায় প্রয়োজন কোটি টাকা
×
×

বাবার সঙ্গে শিশু মুয়াজ। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৬:৪৫

মাত্র আড়াই বছর বয়সে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়  মুহাম্মাদ মুয়াজ। পরের দেড় বছরে ৮ সাইকেল কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি ও ৬টি অস্ত্রোপচারের পর সে সুস্থ হয়েছিল।

কিন্তু শিশুটি আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি। সম্প্রতি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ও জ্বরের কারণে স্বাস্থ্য পরীক্ষা করা হলে শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ চলতে থাকায় প্রাথমিক অবস্থায় জটিল এ চিকিৎসার দায়িত্ব নিতে কেউ রাজি হয়নি। 

বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। ইতোমধ্যে বিএফএম ২০০৪ প্রোটোকল অনুযায়ী কেমোথেরাপি শুরু করা হয়েছে। এই চিকিৎসা পদ্ধতিতে ৫টি ইন্ডাকশন বা কেমোথেরাপি সাইকেলের প্রয়োজন হয়। যার মধ্যে প্রথম সাইকেলটি এখন চলছে। 

ক্যানসারকে শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এর জন্য মুয়াজকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্বজনরা। দীর্ঘ ও জটিল চিকিৎসার জন্য আনুমানিক সোয়া কোটি টাকার মতো প্রয়োজন।

শিশুটির বাবা কে এম জুলকারনাইন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবারের পক্ষে চিকিৎসার পুরো অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব বলে সহাযোগিতা আহ্বান জানানো হয়েছে।

ব্যাংকের মাধ্যমে সহযোগিতা:
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
অ্যাকাউন্টধারীর নাম: কে এম জুলকারনাইন
অ্যাকাউন্ট নম্বর: ২৫৫১৫৮০০২০২৬৯
শাখা: পান্থপথ
রাউটিং নম্বর: ০৯০২৭০৪২৪

মোবাইল ব্যাংকিং:
জুলকারনাইন: ০১৫৫১৬১৮৫৭৪ (বিকাশ), ০১৯১৭১৯৫০৬৪ (নগদ)

আরও পড়ুন

×