দাম্পত্যে দূরত্ব বাড়ছে? সম্পর্ক বাঁচাতে যা করণীয়
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪ | ১৭:০৩ | আপডেট: ০২ এপ্রিল ২০২৪ | ১৭:২০
সম্পর্কের ক্ষেত্রে পারস্পারিক বোঝাপড়া খুবই জরুরি। পরস্পরের প্রতি সহনশীল মানসিকতা, শ্রদ্ধাবোধ, দাম্পত্যে একটি শক্ত ভিত তৈরি করে। সম্পর্ক সুন্দর রাখতে এর চর্চা করা জরুরি।
নানা কারণে সম্পর্কে সমস্যা হতেই পারে। সেটা দ্রুত মিটিয়ে ফেলা প্রয়োজন। তা না হলে সম্পর্কে দুরত্ব বাড়ে। সম্পর্কে দুরত্ব দূর করতে কিছু বিষয় মেনে চলুন। যেমন-
১. সমস্যা এড়িয়ে যাবেন না। কথা বলতে হবে। সমস্যা সমাধানের মানসিকতা রাখতে হবে । ঝগড়া, দ্বন্দ্ব, এড়াতে আরও বেশি সহানুভূতিশীল হতে হবে একে অপরের প্রতি।
২. সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার অভিব্যক্তিতে সঙ্গী ভরসা পায় সেদিকে লক্ষ্য রাখুন।
৩. সঙ্গীকে শত্রু ভাবা ঠিক নয়। হতে পারে, সেও অনেকটা লড়াই করছে এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কোন ভুল ধারণা মনে পুষে রাখবেন না। অন্যের কথায় প্ররোচিত হলে সম্পর্কের ক্ষতি হয়। দুজনের মধ্যে দূরত্ব বাড়ে।
৪. আবেগের কথা বলতে দ্বিধা করবেন না। মনে কোনো ইগো রাখা ঠিক নয়। এতে সমস্যা বাড়ে। সঙ্গীর জায়গা থেকে ভাবার চেষ্টা করুন। এতে বিষয়টি বুঝতে আপনার সুবিধা হবে।
৫.সম্পর্কে বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। একে অপরের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে এই বিশ্বাসটা খুব জরুরি। মনে কোনো ধরনের দ্বন্দ্ব থাকলে সেটা নিয়ে কথা বলুন। বিশ্বাস থাকলে ইমোশনাল সেফটি তৈরি হবে। যা সম্পর্ক ধরে রাখবে।
