প্রিয়জন মিথ্যা বলছে বুঝবেন যেভাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০০:৫৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০০:৫৮
কিছু মানুষ আছে যারা অন্যকে পরীক্ষা করতে, কখনো প্রভাবিত করতে, কেউ আবার নিজের অতীত লুকাতে, পরিবার-বন্ধু-বান্ধব-প্রিয়জনকে উদ্বেগ থেকে দূরে রাখতে কিংবা নিজের দোষ লুকাতে মিথ্যা কথা বলেন।
আবার কেউ কেউ আছেন যারা কারণ ছাড়াই প্রায়শই মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বলতে বলতে এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।
কিন্তু আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কে আপনার সঙ্গে মিথ্যা বলছে, আর কে সত্য বলছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জন প্রোটজকো এ বিষয় নিয়ে গবেষণা করেন। গবেষণা থেকে তিনি বলেন, ‘মিথ্যাবাদীরা ভেবে চিন্তে সাজিয়ে কথা বলে তাই বোঝা মুশকিল, তবে দ্রুত উত্তর দিতে গিয়ে মিথ্যা বলতে পারে না।’
এই ধারণা কাজে লাগিয়ে চাইলেই কে মিথ্যা বলছে তা বোঝা যায় বলেও জানান তিনি।
জন প্রোটজকো এবং তার আর এক সহকর্মী জোনাথ ১০ জনকে নিয়ে একাধিক জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারী সবাইকে ১১ সেকেন্ডের কম সময়ে উত্তর দিতে বলা হয়।
জরিপে তিনি দেখতে পান, যারা দ্রুত উত্তর দিয়েছেন তারা বেশির ভাগ সত্য কথা বলেছেন। যারা একটু ধীরে উত্তর দিয়েছেন তারা চমকপদ উত্তর দিলেও বেশিরভাগ মিথ্যা কথা বলেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- মিথ্যা কথা
- প্রিয়জন
- সত্য কথা