বছর শুরু হোক অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ১৩:৩৯
বছর শেষ হওয়ার সাথে সাথে, অনেকের মধ্যে ঘর পরিষ্কার করার তীব্র তাগিদ থাকে। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে শরীর ও মনও ভালো থাকে। চলুন জেনে নেওয়া যাক নতুন বছর আসার আগে ঘর থেকে কোন জিনিসগুলো বাদ দিতে পারেন।
অব্যবহৃত পোশাক
যদি কোনও পোশাক বছরের পর বছর ধরে আপনার আলমিরার পড়ে থাকে, তাহলে তা বাদ দিতে পারেন। এই পোশাকগুলো এমন কাউকে দান করুন যা সত্যিকার অর্থে তার প্রয়োজন।
ভাঙা ইলেকট্রনিক্স
পুরানো ফোন, রিমোট এবং নষ্ট গ্যাজেটগুলি ঘর থেকে সরিয়ে ফেলুন।
ফোনের স্ক্রিন পরিষ্কার
আজকালকার দিনে কমবেশি সবাই দিনের একটি বিশাল অংশ ব্যয় করেন ফোনে। অব্যবহৃত অ্যাপ, অতিরিক্ত ছবি, অগোছালো ফোল্ডার রাখার প্রয়োজন নেই। বরং একটি পরিষ্কার স্ক্রিন থাকলে ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
প্রাক্তনের কাছ থেকে পাওয়া উপহার
যার সঙ্গে বর্তমান জীবনে আর যোগাযোগ নেই তার জিনিসগুলো ধরে রাখার কোনো মানে হয় না। চাইলেও অতীতকে পুরোপুরি মুছে ফেলা যায় না। তারপরও বর্তমানকে মেনে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে।
পুরনো কাগজপত্র
শুধু খবরের কাগজ নয়, যত ধরনের অপ্রয়োজনীয় পুরনো কাগজপত্র ড্রয়ারে আছে তা ফেলে দিন। তাহলে ঘর পরিষ্কার লাগবে, মানসিক চাপও কমবে।
রান্নাঘরের অব্যবহৃত জিনিসপত্র
অতিরিক্ত বাসনপত্র, অব্যবহৃত জিনিপত্র রান্নাঘর এলোমেলো করে। বছর শেষের আগেই এগুলো পুরষ্কার করে ফেলুন।
মেয়াদোত্তীর্ণ প্রসাধন সামগ্রী
বাড়িতে যেসব মেয়াদোত্তীর্ণ প্রসাধনী আছে সেগুলো খুঁজে বের করে ফেলে দিন। শুধু শুধু ঘরে রেখে জিনিসপত্রের পাহাড় বানাবেন না।
অব্যবহৃত আসবাবপত্র
বড় আসবাবপত্র যা কোনও কাজে লাগে না বা দেখতে ভালো লাগে না, কেবল জায়গার উপর চাপ তৈরি করে সেগুলি সরিয়ে ফেলুন। তাহলে ঘরের সাজ বদলে যাবে।
- বিষয় :
- নতুন বছর
