ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সালতামামি ২০২৫

বছরজুড়ে সৌন্দর্যের সাতসতেরো

বছরজুড়ে সৌন্দর্যের সাতসতেরো
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৭

এ বছর মেকআপে ন্যাচারাল গ্লোয়িং স্কিনটোনের বিষয়টা প্রাধান্য পেয়েছে। ত্বকের যত্নে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গ্রন্থনা করেছেন রিক্তা রিচি। 
আফরোজা পারভীন, স্বত্বাধিকারী, রেড বিউটি সেলুন
মেকআপ ট্রেন্ডে এ বছর স্কিন টোন অনুযায়ী ন্যাচারাল গ্লোয়িং স্কিনটোনের বিষয়টা প্রাধান্য পেয়েছে। অর্থাৎ গ্ল্যাম লুক ট্রেন্ডে ছিল। ঠোঁটে ন্যাচারাল, স্কিনটোন অনুযায়ী মানানসই ধরনের লিপস্টিক ব্যবহার করেছে। তবে কারও কারও কাছে ম্যাট লিপস্টিক ছিল পছন্দের শীর্ষে। আবার কারও কাছে গ্লসি লিপস্টিক প্রাধান্য পেয়েছে। এ বছর অনেকে লিপস্টিকের পরিবর্তে কালারফুল লিপবাম ব্যবহার করেছে। বছরজুড়ে খুব একটা পাউডারি ব্লাশঅন ব্যবহার করেনি। ক্রিম, মুজ এ ধরনের লিকুইড ব্লাশঅন ব্যবহারের প্রবণতা বেশি ছিল। কন্টুরের প্রচলন বেড়েছে। তবে ক্রিমবেজড কন্টুরের প্রচলন ছিল। শুষ্ক ও পানিরোধী মেকআপের ট্রেন্ড চলে গেছে। ক্রিম ও লিকুইড ফরম্যাটের মেকআপ বেশি চলেছে। 

রাজিয়া সুলতানা, স্বত্বাধিকারী, রাজিয়া’স মেকওভার
আমাদের দেশে মেকআপ ট্রেন্ডি ভিন্ন হয়। এ বছর ছিল একটু ব্যতিক্রম কারণ। এ বছরের মেকআপ ছিল একদম ন্যাশনাল মেকআপ লুক বা নো মেকআপ লুক। এই নো মেকআপ লুক বলতে একটা সেট দিয়ে চোখটাকে একটু হাইলাইট করা এবং সঙ্গে ন্যাচারাল সাইন গ্লিটার্স শেডের ব্যবহার। বেজ একদম ন্যাচারাল হয়ে থাকে। যাকে আমরা সাধারণত নো মেকআপ লুক বলে থাকে। পার্টি মেকআপের ক্ষেত্রেও যে ধরনের ন্যাচারাল মেকআপ ছিল, একইভাবে ব্রাইডালের ক্ষেত্রেও চোখের মেকআপ ছিল খুবই ন্যাচারাল এবং লাইট সেটের আই মেকআপ এবং বেস মেকআপও ছিল একদম ন্যাচারাল স্কিন টোনের। 

মডেল : আসিন জাহান, ছবি : কাব্য

ফারহানা রুমি, স্বত্বাধিকারী, জারা’স বিউটি লাউঞ্জ 
২০২৫ সালে মানুষ মেকআপের চেয়েও ত্বকের যত্নের দিকে সচেতন হয়েছে। এ জন্য এখন অ্যাস্থেটিক ক্লিনিক বেড়েছে। অর্থাৎ ত্বকের সৌন্দর্য বৃদ্ধির সেবাগুলো মানুষ নিচ্ছে। ত্বক গভীরভাবে পরিষ্কারের জন্য হাইড্রা ফেসিয়াল ও বায়ো হাইড্রা ফেসিয়ালের চাহিদা বেড়েছে। মানুষ বুঝেছে ত্বক পরিষ্কার না থাকলে সৌন্দর্য বাড়বে না। কর্মজীবী মা এবং যারা প্রতিনিয়ত বাইরে যান তারা ঝুঁকেছেন বিবি গ্লো ফেসিয়ালের দিকে। তাই এ বছর বিবি গ্লো ফেসিয়াল বেশ চলেছে। এটি ন্যাচারাল মেকআপ লুক দেয়। এটা এক মাস পর্যন্ত স্থায়ী থাকে। এখন আইল্যাশ ও নেইল এক্সটেনশন জনপ্রিয়তা পেয়েছে। চুলে এখন রিবন্ডিং খুব চলছে না। কেমিক্যাল থেকে দূরে থাকতে বেছে নিচ্ছে হেয়ার বোটক্স।  এতে চার-পাঁচ মাস পর্যন্ত চুল সোজা থাকে, ন্যাচারাল লুক দেয়। তাছাড়া এ বছর জেল দিয়ে পেডিকিউর, মেনিকিউর করার চল শীর্ষে ছিল। এর ফলাফলও ভালো। এ বছর সবাইকে বিউটিকে পছন্দ করেছে। কোরিয়ানদের মতো তরুণ-তরুণীসহ মধ্যবয়স্করা প্রাকৃতিক উপকরণ দিয়ে রূপচর্চা করছে। আবার মেকআপের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সবাই খুব লাইট মেকআপ করছে। কিন্তু পোশাক, গহনা ও অ্যাকসেসরিজ বেশ গর্জিয়াস পরছে। শাইনার ও শিমারকে এখন অনেকে কম্প্যাক্ট পাউডার ও ফাউন্ডেশনের সঙ্গে একসঙ্গে ব্যবহার করছে। এতে ফাউন্ডেশন দিলে শিমারি লুক থাকছে। এ ট্রেন্ডও জনপ্রিয়তার শীর্ষে। 
শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন’স মেকওভার 
এ বছর ন্যুড মেকআপের চল ছিল। ঠোঁটে লাইনার দিয়ে ভেতরে লাইট লিপস্টিক দেওয়ার চল এবার ফিরেছে। সেখানে মিসম্যাচ করে ওমব্রে করার চলও দেখেছি। ব্লাশনের চাহিদা বেড়েছে। যারা ত্বকের যত্ন নেন। তারা ফাউন্ডেশনের সঙ্গে ক্রিম ব্লাশন ড্যাব ও লিপস্টিক দিয়ে প্রস্তুত হয়ে যাচ্ছে। আইল্যাশ ও নেইল এক্সটেনশনের চল আছে। চুলে রিবন্ডিংয়ের পরিবর্তে বোটক্স, ক্যারাটিন, কোলাজেন ট্রিটমেন্টগুলোকে মানুষ বেশি পছন্দ করছে। হেয়ার কালারের ক্ষেত্রেও হাইলাইটসের চাহিদা আছে। এখন কুল শেডের হাইলাইটসগুলো বেছে নিচ্ছে। 

আরও পড়ুন

×