ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অতিরিক্ত চুল পড়ছে? সমাধান করুন প্রাকৃতিক উপায়ে 

অতিরিক্ত চুল পড়ছে? সমাধান করুন প্রাকৃতিক উপায়ে 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫২

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল পড়তে শুরু করে। কারও কারও আবার সারা বছরই অতিরিক্ত চুল পড়ে। চুল ওঠা বন্ধ করতে কেউ কেউ নানা ধরনের ওষুধ ব্যবহার করেন। চাইলে প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়েই এই কাজ করা সম্ভব।

অ্যাপেল সিডার ভিনেগার: মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে অ্যাপেল সিডার ভিনেগার খুবই উপকারী। এটি তালুর ত্বক পরিষ্কার করে। এর পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে।

পেঁয়াজের রস: মাথায় পেঁয়াজের রস লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পরে হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। নিয়মিত এটি ব্যবহারে চুল পড়া বন্ধ হবে।

মেথি: মেথিতে থাকা বেশ কিছু উপাদান চুলের বৃদ্ধির জন্য ভালো। নারকেল তেলের সঙ্গে মেথি থেঁতো করে মিশিয়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর তালুতে লাগিয়ে দিন। আধ ঘণ্টা রেখে দেওয়ার পরে চুল ধুয়ে নিন।

ডিম: ডিমের বেশ কিছু উপাদান চুলের বৃদ্ধির কাজে লাগে। সামান্য অলিভ অয়েলের সঙ্গে দু’টি ডিম মিশিয়ে নিন। মাথায় আধ ঘণ্টা রেখে দিন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা: অ্যালো ভেরার রস তালুতে মাখিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার হবে, নতুন চুল গজাবে।


নারকেলের দুধ: এই দুধ মাথায় মাখিয়ে রাখুন ৪-৫ ঘণ্টা। এর সঙ্গে সামান্য পাতিলেবুর রসও মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে।

আরও পড়ুন

×