ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসা দিবসে পাওয়া ফুল সংরক্ষণের টিপস

ভালোবাসা দিবসে পাওয়া ফুল সংরক্ষণের টিপস
×

ফুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫৩

ভালোবাসা দিবসে অনেকেই সঙ্গীকে ফুল উপহার দেন। ভালোবেসে দেওয়া সেই ফুলে মিশে থাকে প্রেমের উষ্ণতা, ভালোবাসার ছোঁয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফুল শুকিয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই চান ভালোসার সেই ফুল সংরক্ষণে রাখতে। সে ক্ষেত্রে কয়েকটি টিপস অনুসরণ করতে পারেন। 

গোলাপ 
গোলাপ দীর্ঘ দিন ভালো রাখতে হলে নিয়মিত পানি বদল জরুরি। এই ফুল খুব সংবেদনশীল। তাই ফুলদানি ভরে পরিষ্কার পানি দিয়ে তাতে গোলাপ রাখুন। প্রতিদিন সেই পানি বদেলে দিন। ডাঁটার নীচের অংশ ৪৫ ডিগ্রি কোণে কেটে নিলে পানি শোষণ ভালো হয়। ফুলদানিটা সরাসরি রোদে রাখবেন না। হালকা ঠান্ডা ঘরে রাখলে গোলাপ ৫–৭ দিন ভালো থাকে।

অর্কিড 
অর্কিড অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। যদি কাট ফ্লাওয়ার হয়, তা হলে অল্প পানিতে রাখুন। দু’দিন পর পর পানি বদলে দিন। বাতাস চলাচল করে ঘরের এমন জায়গায় ফুলদানিটা রাখুন। ফ্রিজে রাখলে ফুলের পাপড়ি নরম হয়ে যেতে পারে।

জারবেরা 
জারবেরার ডাঁটা নরম হয়, তাই বেশি পানি দিলে পচে যেতে পারে। ডাঁটা একটু কেটে দিন। ফুলদানিতে অল্প পরিমাণে পানি দিন। প্রতিদিন পানি বদলে দিন। তা হলেই ফুল কয়েকদিন ভালো থাকবে।

কার্নেশন 
ঠান্ডা পরিবেশে কার্নেশন ফুল তুলনামূলকভাবে বেশি দিন ভালো থাকে। এয়ার-কন্ডিশন্ড বা ঠান্ডা ঘরে রাখলে ৮–১০ দিনও ভালো থাকতে পারে অনায়াসে। তবে শুকনো পাতা আগেই ছেঁটে ফেলা ভালো।

ড্রাই ফ্লাওয়ার হিসেবে সংরক্ষণ করতে পারেন
যদি ফুল শুকোতে শুরু করে, তা হলে উল্টো করে ঝুলিয়ে তা শুকিয়ে নিন। বিশেষ করে গোলাপ ও ল্যাভেন্ডার সুন্দর ড্রাই ফ্লাওয়ার হয়।

আরও পড়ুন

×