ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রণের সমস্যায় ভুগছেন? মুক্তি পাবেন যেভাবে 

ব্রণের সমস্যায় ভুগছেন? মুক্তি পাবেন যেভাবে 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১১:৪২

 

বয়ঃসন্ধিকালে ব্রণের সমস্যা খুবই পরিচিত। তবে এখন প্রাপ্তবয়স্করাও এই সমস্যায় ভোগেন। ব্রণের সমস্যা দূর করতে অনেকেই বাজার থেকে কেনা বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করেন। রাসায়নিকযুক্ত এসব পণ্য ব্যবহারে সাময়িক মুক্তি মিললেও আবার দেখা দেয় এই সমস্যা। দীর্ঘমেয়াদে ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরো কিছু সমাধান বেছে নিতে পারেন। যেমন-

নিম ও হলুদ : নিম পাতা বেটে এর সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়া মেশান। এখন মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এটি সংক্রমণ কমাতে সাহায্য করে।

অ্যালোভেরা : ব্রণ আক্রান্ত জায়গায় সরাসরি অ্যালোভেরা জেলা লাগাতে পারেন। এটি ত্বককে ঠান্ডা রাখে, সেই সঙ্গে দ্রুত ব্রণ সারাতে ভূমিকা রাখে। 
 মধু : মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। রাতে ঘুমানোর আগে ব্রণের উপর সামান্য মধু লাগিয়ে নিতে পারেন। এতে ব্রণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 

আইস থেরাপি : ফোলা ও যন্ত্রণাদায়ক ব্রণের জন্য আইস থেরাপি খুব কার্যকর। একটি পরিষ্কার কাপড়ে জড়িয়ে ৫-১০ সেকেন্ড ধরে রাখুন। এতে ব্যথা ও ফোলা দুই-ই কমবে। 

টমেটোর রস : যাদের ত্বক তৈলাক্ত, তারা টমেটোর রস ব্যবহার করতে পারেন। এটি ত্বক অতিরিক্ত তেল উৎপাদন কমায়। এতে ত্বক পরিষ্কার হয়। 
মুলতারি মাটি : মুলতানি মাটির সঙ্গে সমান্য দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি ব্রণের উপর লাগান। পুরোপুরি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

আরও পড়ুন

×