কখন প্রোটিন খাওয়া ভালো
প্রোটিন সমৃদ্ধ খাবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৩:৩৬ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৩:৪০
প্রোটিন শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি পেশির গঠন, টিস্যু মেরামত, হরমোন ও এনজাইম তৈরি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে শুধু প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যথেষ্ট নয়। কোন সময়ে খাবেন সেটাও গুরুত্বপূর্ণ।
অনেকের ধারণা, ব্যায়াম করার সঙ্গে সঙ্গেই প্রোটিন খা ওয়া দরকার। তা না হলে পেশি ঠিক ভাবে তৈরি হয়। আবার কারও কারও ধারণা, সকালে ঘুম থেকে উঠে প্রোটিন খাওয়া সবচেয়ে ভালো। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, সাধারণ মানুষের ক্ষেত্রে এই সময় নির্ধারণ ততটা গুরুত্বপূর্ণ নয়। যদি সারাদিনে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খাওয়া হয়, তা হলে পেশি গঠন ও শরীরের স্বাভাবিক কাজের জন্য সেটাই যথেষ্ট। তবে যারা নিয়মিত ভারী ব্যায়াম করেন বা অ্যাথলিট, তাদের ক্ষেত্রে প্রোটিন খাওয়ার সময় কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যায়ামের পরে প্রোটিন খেলে পেশির ক্ষতিগ্রস্ত কোষ দ্রুত মেরামত হতে পারে। সেই সঙ্গে পেশি শক্তিশালী করতে সাহায্য করে। আগে মনে করা হত ব্যায়ামের পর মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রোটিন খেলে সবচেয়ে বেশি উপকার হয়। কিন্তু নতুন গবেষণা বলছে, এই সময়সীমা আসলে কয়েক ঘণ্টা পর্যন্ত হতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, দিনে একবারে অনেক প্রোটিন খাওয়ার চেয়ে বিভিন্ন সময়ে ভাগ করে খাওয়া ভালো। অর্থাৎ সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাবার এবং মাঝে মাঝে স্ন্যাকস—প্রতিটি খাবারে কিছু না কিছু প্রোটিন থাকলে শরীর তা ভালো ভাবে ব্যবহার করতে পারে। এতে পেশি রক্ষা, শক্তি বজায় রাখা এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
এছাড়া প্রোটিনের উৎসও গুরুত্বপূর্ণ। ডিম, মাছ, মাংস, দুধ, দই, পনির, ডাল, সয়াবিন, বাদাম ইত্যাদি প্রোটিনের ভালো উৎস। নিরামিষ বা আমিষ—দুই ধরনের খাবার থেকেই পর্যাপ্ত প্রোটিন পাওয়া সম্ভব।
- বিষয় :
- প্রোটিন
- পুষ্টি উপাদান
