ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারী খাবার খেলেই পেট ফাঁপে? সমাধানে যা করবেন 

ভারী খাবার খেলেই পেট ফাঁপে? সমাধানে যা করবেন 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১১:৪৫

অনেকেরই ভারী খাবার খাওয়ার পর পেট ভার হয়ে যায়, শরীরে অস্বস্তি দেখা দেয়। এর সঙ্গে ঢেকুর উঠা, পেট ফোলার সমস্যা তো আছেই।  কিন্তু প্রতিবার ভারী বা মুখরোচক খাবার খাওয়ার পরে যদি একই রকম সমস্যা দেখা দেয় তাহলে তা যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। এর ফলে খাওয়ার প্রতিও অনীহা তৈরি হয়। সাধারণত খাওয়াদাওয়া এবং জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলে এ সমস্যা এড়ানো সম্ভব। যেমন-

খাবারের পর একটু হাঁটাহাঁটি করুন

অনেকেই আছেন খাবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে শুয়ে পড়েন। এটা ঠিক নয়। খাবার খাওয়ার পর এক জায়গায় বসে থাকাও উচিত নয়। একটু হাঁটাহাঁটি করুন। এতে খাবার দ্রুত হজম হবে। রক্তে শর্করার মাত্রাও বাড়বে না। কমপক্ষে ১৫ মিনিট হাঁটাহাটি করুন। এতে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাও সহজে এড়াতে পারবেন।

অল্প অল্প করে বার বার খাবার খান

একসঙ্গে অনেকটা পরিমাণে খাবার খেলে হজমের সমস্যা দেখা দেয়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেও বিপাক হারের উপর প্রভাব পড়ে। সব মিলিয়ে বদহজম, স্থূলতা, ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। এ কারণে বার বার অল্প পরিমাণে খাবার খান। তাহলে পরিপাকতন্ত্রের উপর চাপ কম পড়বে। দু-তিন ঘণ্টা পর পর অল্প করে খাবার খেতে থাকুন। এতে বিপাক হার সচল থাকবে। হজম ঠিকমতো হবে।

খাওয়ার সময়ে পানি খাবেন না

খাবার খাওয়ার সময়ে বেশি পানি খাওয়া ঠিক নয়। এতে পেট দ্রুত ভর্তি হয়ে যায় এবং পেটফাঁপার সমস্যা বাড়ে। প্রয়োজনে ছোট ছোট চুমুক দিতে পারেন। খাবার খাওয়ার ২০-৩০ মিনিট পরে পানি খাওয়া ভালো। খাওয়ার সময়ে সোডাজাতীয় পানীয় এড়িয়ে চলুন।

খাওয়ার সময় কথা বলবেন না

খাওয়ার সময় সম্পূর্ণ মনোযোগ খাবার উপর দেবেন। মোবাইল, টিভি দেখতে দেখতে খাবার খাওয়া ঠিক নয়। খাওয়ার সময়ে কথা বলবেন না। এতে পেটে অতিরিক্ত বাতাস ঢুকে যায় এবং পেটফাঁপার সমস্যা বাড়ে। এ ছাড়া খাওয়ার সময়ে ধীরে ধীরে চিবিয়ে খাবার খান।

আরও পড়ুন

×