ঈদের আনন্দে নতুন সাজে সারা লাইফস্টাইল
ছবি: সারা লাইফস্টাইলের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ২০:৩৪ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ | ২০:৩৫
ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সাজানো হয়েছে সারা লাইফস্টাইলের ঈদ কালেকশন। শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, কাফতান, ফ্যামিলি সেট থেকে শুরু করে সাব-ব্র্যান্ড ডিএইচইইউ-এর পশ্চিমা পোশাক—সবই পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। অনলাইনে প্রি-অর্ডার, দ্রুত ডেলিভারি ও বিশেষ ছাড়ে রয়েছে কেনাকাটার সুবিধা।
রমজানের শেষভাগে ঈদের অপেক্ষা আনন্দকে আরও গভীর করে তোলে। এই আবহকে সামনে রেখে সারা লাইফস্টাইল নিয়ে এসেছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পোশাকের সমৃদ্ধ সংগ্রহ। এ সময়ে বিক্রি যেমন বাড়ে, তেমনি ক্রেতাদের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্কও আরও দৃঢ় হয়।
২০১৮ সালে যাত্রা শুরু করার পর থেকে সারা লাইফস্টাইল ক্রেতাদের আস্থা অর্জন করেছে এবং ঈদ মৌসুম সেই সম্পর্ককে আরও শক্তিশালী করে।

পুরো পরিবার একসঙ্গে সাজতে পারবে একই ধাঁচের পোশাকে। আরামদায়ক ফ্যাব্রিক ও টেকসই ডিজাইন সারা ব্যবহার করেছে কটন, লিনেন ও সিল্ক, যা দীর্ঘ সময় পরেও আরামদায়ক থাকে। ডিজাইনগুলো শুধু উৎসবেই নয়, পরবর্তীতেও ব্যবহারযোগ্য।
সারা লাইফস্টাইলের সঙ্গে যুক্ত হতে ভিজিট করতে পারেন ওয়েবসাইট: www.saralifestyle.com, ফেসবুক: facebook.com/saralifestyle.bd ও সাব-ব্র্যান্ড DHEU: facebook.com/dheumywave।
- বিষয় :
- সারা লাইফস্টাইল
