ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিয়মিত বেদানা খেলে কী হয় 

নিয়মিত বেদানা খেলে কী হয় 
×

বেদানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৩:৩৮

বেদানা অতি পরিচিত ফল। স্বাদের জন্য এই ফলটি অনেকেরই প্রিয়। এই ফলের গুণেরও শেষ নেই। রক্তল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা হলে চিকিৎসকরা এই ফল খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত এই ফল খেলে যেসব উপকারিতা মেলে-

অ্যন্টিঅক্সিডেন্ট: বেদানায় গ্রিন টিয়ের চেয়ে প্রায় তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ফলের রস বাড়তি ওজন ঝরাতে এবং শরীরকে দূষিত পদার্থ মুক্ত করতে সাহায্য করে।

ভিটামিন সি: দৈনিক ভিটামিন সি-র চাহিদার ৪০ শতাংশ পূরণ করে বেদানা। তবে অনেকক্ষণ পরে বেদানার রস খেলে এই পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এজন্য বেদানার খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই দানাগুলি বা রস খেয়ে ফেলতে হবে।

ক্যানসার প্রতিরোধ: এই ফলের বেশ কিছু উপাদান ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করতে বেদানা খুবই কার্যকর। 

হজমের সুবিধা: যারা বদহজমের সমস্যায় ভোগেন, তদের জন্য এই ফলের রস খুবই উপকারী। 

অ্যালঝাইমার প্রতিরোধ: নিয়মিত বেদানার রস খেলে বৃদ্ধ বয়সে আলঝাইমার প্রতিরোধ করা যায়।

বাতের ব্যথা কমে: শীতে বাতের ব্যথা কমাতে নিয়মিত বেদানা রাখতে পারেন খাদ্যতালিকায়।

হৃদরোগের ঝুঁকি কমে: বেদানার রস রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে দেয়। রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায়। এতে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। 

স্মৃতিশক্তি ভালো হয়: শিশুদের এই ফলের রসটি খাওয়ালে, তাদের মনে রাখার ক্ষমতা বাড়ে। বেশি বয়সে যাদের স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে, তাদের জন্যও এটি খুব উপকারী।

ডায়াবেটিসের সমস্যা কমে: যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, তারা এই ফলের রস নিয়মিত খেতে পারেন। এতে ডায়াবেটিসের সমস্যা কমবে।

আরও পড়ুন

×