ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গরমে পেটের সমস্যা বেড়েছে? সমাধানে কী করবেন

গরমে পেটের সমস্যা বেড়েছে? সমাধানে কী করবেন
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১১:৫৭

তীব্র গরম পড়তে শুরু করেছে। এ সময় অনেকেই জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। হাইড্রেশন, হিট স্ট্রোকও দেখা দিচ্ছে। অনেকে আবার ডায়রিয়া, বমি, ফুড পয়জনিং, কোষ্ঠকাঠিন্য- এসব সমস্যায়ও আক্রান্ত হচ্ছেন। এসব সমস্যা এড়াতে কিছু বিষয় মেনে চলা চলা জরুরি। 

গরমকালে পেটের সমস্যা বাড়ে কেন?
ডিহাইড্রেশন: গরমকালে পেট খারাপের অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন। এ সময় পর্যাপ্ত পানি না খাওয়ায় হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তখন খাবার ঠিকমতো হজম হয় না। এর ফলে গ্যাস হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

ফুড পয়জনিং: অতিরিক্ত তাপমাত্রায় খাবার দ্রুত নষ্ট হয় যায়। খাবারে দ্রুত ব্যাকটেরিয়া বাড়তে থাকে। এ ধরনের খাবার খেলে পেট খারাপ হয়।

রাস্তার খাবার ও পানীয়: গরমে প্রশান্তি পেতে অনেকেই রাস্তায় বেরিয়ে কোমল পানীয়, আখের রস, তরমুজ ইত্যাদি কিনে খান। এতে অনেক সময়ে এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের ক্ষতি করে। 

খাওয়ার প্রতি অরুচি: গরমের কারণে খাওয়ার ইচ্ছে থাকে না। তাই সময় মতো খাবার খাওয়াও হয় না। এর ফলে অনেক সময়ে গ্যাস, বমি বমি ভাব, পেটফাঁপার সমস্যা দেখা দেয়।

গরমকালে পেটের সমস্যা এড়াবেন যেভাবে
হালকা এবং সহজপাচ্য খাবার খান। যতটা সম্ভব তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

দিনে আড়াই-তিন লিটার পানি খান। চিনি মেশানো কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। শুধু পানি খান। এর পাশাপাশি ডাবের পানি, স্যালাইন, লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন। 

বাসি খাবার এড়িয়ে চলুন। টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন। রাস্তার খাবার, ফাস্ট ফুড, ভাজাভুজি-এসব এড়িয়ে চলুন।

সব সময়ে হাত ধুয়ে খাবার খান। এ ছাড়া পেট খারাপ হলে ভাত, চিঁড়ে, ওআরএস-এর জল ইত্যাদি খেতে পারেন। 

আরও পড়ুন

×