মেরুদণ্ড ভালো রাখতে বালিশ ছাড়া নাকি বালিশ নিয়ে ঘুমাবেন
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৪:৩৪
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। ঘুমের সময় শোয়ার ভঙ্গিও ঠিক রাখা দরকার। এই সময়ে আমাদের শরীরের অবস্থান, বিশেষ করে ঘাড় এবং মেরুদণ্ডের জন্য সঠিক সাপোর্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ঘুমানোর জন্য বেশিরভাগ মানুষই বালিশ ব্যবহার করেন। কিন্তু ব্যবহার কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময় বালিশের ব্যবহার না করলেই ভালো।
অনেকের কাছে এটি অসম্ভব মনে হলেও, এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বালিশ ব্যবহার করা বা না করা সাধারণত ঘুমের অভ্যাস এবং আপনার শরীরের কী ধরণের সহায়তা প্রয়োজন তার উপর নির্ভর করে। এ বিষয়ে নানা তথ্য জানানো হয়েছে ‘বোল্ড স্কাইয়ে’র এক প্রতিবেদনে।
বালিশে শুয়ে ঘুমানোর উপকারিতা-
১.বালিশের সবচেয়ে বড় সুবিধা হল এটি ঘাড় এবং মেরুদণ্ডকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে। বালিশের উচ্চতা ঠিক থাকলে এটি ঘাড়কে তার প্রাকৃতিক বক্ররেখায় ধরে রাখে। এর ফলে ঘাড় ব্যথা এবং শক্ত হওয়া রোধ হয়
২.আজকাল অ্যান্টি-অ্যালার্জেনিক বালিশও পাওয়া যায়। এ ধরনের বালিশ ধুলো বা অন্যান্য অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থেকে সুরক্ষা দেয়। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
৩. বালিশ ব্যবহার করলে মাথা এবং ঘাড়ে আরাম হয়। এর ফলে ঘুমের মানও উন্নত হয়। এটি মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুম পেতে সাহায্য করে।
৪. যাদের সাইনাস বা মাথাব্যথার সমস্যা আছে, তাদের জন্য বালিশ ব্যবহার উপকারী হতে পারে। মাথাটা সামান্য উঁচুতে রাখলে সাইনাসের চাপ কমতে সাহায্য করে।
বালিশ ছাড়া ঘুমানোর উপকারিতা-
১. বালিশ ছাড়া ঘুমালে মেরুদণ্ড স্বাভাবিক অবস্থানে থাকে। যারা ঘাড় বা পিঠের ব্যথায় ভুগছেন তাদের জন্য এটি উপকারী হতে পারে।
২.বালিশ ছাড়া ঘুমালে মুখের ত্বকের উপর চাপ কমে। এর ফলে বলিরেখা এবং ব্রণের সমস্যা কমতে সাহায্য করে। এটি ত্বকের জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবেও কাজ করে।
৩.বালিশ ছাড়া ঘুমালে মাথা ও ঘাড়ের রক্ত সঞ্চালন উন্নত হয়। এর ফলে মস্তিষ্কে অক্সিজেন এবং পুষ্টির সরবরাহ বাড়ে। সকালে ঘুম থেকে উঠলে তখন শরীর সতেজ লাগে।
৪. অনেকেই আছেন বালিশ নরম না হলে ঘাড়ে ব্যথা অনুভব করেন। এমন পরিস্থিতিতে, বালিশ ছাড়া ঘুমানো তাদের জন্য আরামদায়ক হতে পারে।
কোনটা বেশি উপকারী?
বালিশ ব্যবহার করা না করা ব্যক্তির শারীরিক চাহিদা এবং অভ্যাসের উপর নির্ভর করে। যদি আপনার ঘাড় বা পিঠের ব্যথা হয়, তাহলে সঠিক উচ্চতা এবং সাপোর্ট সহ বালিশ ব্যবহার করা উপকারী হতে পারে। আবার যদি আপনি বালিশ ছাড়া ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটিও আপনার সুস্থতার জন্য ভালো বিকল্প।
- বিষয় :
- ঘুমের সমস্যা
