প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিকের কাজ করে যেসব উপাদান
প্রাকৃতিক ভেষজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৩:০৯
অ্যান্টিবায়োটিক হলো এমন ওষুধ যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ধীর করে দেয় বা সম্পূর্ণরূপে নির্মূল করে। এটি কখনও কখনও অ্যান্টিব্যাকটেরিয়াল নামেও পরিচিত। তবে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ভাইরাস এবং ছত্রাকের মতো অন্যান্য অণুজীবের উপর নয়।
যদিও অ্যান্টিবায়োটিক শক্তিশালী এবং অনেক জীবন বাঁচাতে সাহায্য করতে পারে, তবে এর কিছু নির্দিষ্ট সমস্যাও রয়েছে। অ্যান্টিবায়োটিকের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, বুক জ্বালা, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, পেট ফাঁপা এবং ডায়রিয়া। অনেক সময় এসব ওষুধ ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। অ্যান্টিবায়োটিক শুধু রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকেই নির্মূল করে না, বরং অন্ত্রে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে। এ কারণে বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া যিখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক নয়।
স্বাস্থ্য-সচেতন অনেক ব্যক্তি আজকাল অ্যান্টিবায়োটিকের প্রাকৃতিক বিকল্প খোঁজেন। প্রকৃতিতেই এমন কিছু উপাদান রয়েছ যা অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। যেমন-
রসুন
যখন সম্পূর্ণ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কথা বলা হয়, তখন অনেকের মনেই একটি জিনিসের কথা আসে তা হলো রসুন। বহু বছর ধরে, বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী চিকিৎসকরা সব ধরনের সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য রসুনের খাওয়ার পরামর্শ দেন।
আদা
আরও একটি খুব সাধারণ রান্নার ভেষজ আছে যা অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করতে পারে, আর তা হলো আদা । এটি হজমের সমস্যা, গাঁটের ব্যথা ও ফোলাভাব কমাতে ভূমিকা রাখে।
মধু
মধু জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। নিয়মিত মধু খাওয়া শরীরে জন্য খুবই উপকারী।
অ্যাপল সিডার ভিনেগার
স্বাস্থ্য ও সৌন্দর্য-সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যার ঘরোয়া প্রতিকার হিসেবে আজকাল অনেকেই অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করেন। এটি ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যও উপকারী।
অরিগানো
অরিগানো সাধারণ সর্দি এবং ফ্লুর মতো ভাইরাল সংক্রমণের জন্য একটি জনপ্রিয় ভেষজ প্রতিকার, বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়া সংক্রমণ মোকাবিলার জন্যও ভালো। যারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিরাময়ে আগ্রহী, তাদের অনেকেই অরিগানোর তেল ব্যবহার করেন।
নারকেল তেল
সৌন্দর্য সচেতন মানুষেরা ত্বককে আর্দ্র এবং চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে নারকেল তেলের উপর নির্ভর করেন। আপনি কি জানেন যে নারকেল তেল একটি সম্পূর্ণ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও ? বিজ্ঞানীরা বলেন, সুগন্ধযুক্ত এই তেলটি সংক্রমণ এবং কাশির চিকিৎসায় বিশেষভাবে কার্যকর।
অ্যালোভেরা
অনেকেই মনে করেন, অ্যালোভেরা শুধুমাত্র ত্বকের বার্ধক্যের লক্ষণ যেমন সূক্ষ্ম রেখা এবং বলিরেখা দূর করার জন্যই ভালো। বিজ্ঞানীদের মতে, বহু সৌন্দর্য পণ্যের এই উপাদানটি মুখের, হজমতন্ত্রের এবং ত্বকের সংক্রমণের জন্যও একটি শক্তিশালী প্রতিকার। সূত্র: হেলদিবিল্ডার্জড
- বিষয় :
- ভেষজ