ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বর্ষায় ত্বকের সংক্রমণ এড়াতে কী করবেন

বর্ষায় ত্বকের সংক্রমণ এড়াতে কী করবেন
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৫:০৩

বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জীবাণুর আনাগোনা বাড়ে। আবার এ সময় অত্যধিক আর্দ্রতা, ঘাম-বৃষ্টিতে ভিজে যাওয়া পোশাকের কারণে বাড়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে।এমন দিনে সুস্থ থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ভীষণ জরুরি।

এই সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে,ঘাম কিংবা বৃষ্টিতে ভেজা পোশাক দীর্ঘক্ষণ পরে থাকলে ফাঙ্গাস জন্মানোর ঝুঁকি থাকে। অনেক সময়ে মুখ মোছার তোয়ালে-গামছাতেও ফাঙ্গাস জন্মাতে পারে। ভিজে তোয়ালে-গামছা যদি এক জায়গায় জড়ো করে রেখে দেন, ভালো করে শুকানো না হয়, তা হলে তাতে ফাঙ্গাস জন্মাতে পারে। আর ওই তোয়ালে ব্যবহার করলে ত্বকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে। 

ওই  প্রতিবেদনে  আরও বলা হয়েছে, ফাঙ্গাল সংক্রমণ থেকে ত্বকে লাল র‍্যাশ বের হয়। লাল চাকা চাকা দাগ তৈরি হয়। এ ছাড়া অনেক সময়ে কুঁচকি, বগল বা নিতম্বে চুলকানি এবং দাদ দেখা দেয়। পিঠ, বুক ও ঘাড়ে সাদা বা বাদামি রঙের ছোপও দেখা যায়, যাকে ছুলি বলা হয়। এ ছাড়া পায়ের আঙুলের ফাঁকে বা পাতায় চুলকানি, চামড়া উঠে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়।

বর্ষায় ত্বকের সংক্রমণ এড়াবেন যেভাবে

জুতো-মোজা বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব বদলে ফেলুন।

কাদা-জলে পা দিলে বাড়ি ফিরেই দ্রুত পরিষ্কার করে নিন।

বৃষ্টি বা ঘামে ভেজা পোশাক দীর্ঘক্ষণ পরা থাকা যাবে না। 

গামছা হোক বা পোশাক, ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করুন।

সিন্থেটিক বা টাইট পোশাক এড়িয়ে সুতির ঢিলেঢালা পোশাক পরুন।

গোসলের সময়ে শরীরের প্রতিটা অংশ ভালো করে পরিষ্কার করুন।

সাবান, গামছা ইত্যাদি পরিবারের কারও সঙ্গে শেয়ার না করাই ভালো। 
 

আরও পড়ুন

×