প্রতিদিন একই পানির বোতল ব্যবহার কি নিরাপদ?
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১১:৩৯
অনেকেই বাড়িতে, অফিসে কিংবা ভ্রমণের সময় প্রতিদিন একই পানির বোতল ব্যবহার করেন । নিজের পানির বোতল ব্যবহারের অভ্যাস থাকলে বারবার নতুন প্লাস্টিকের বোতল কেনার প্রয়োজন পড়ে না । কিন্তু দীর্ঘ সময় ধরে একই বোতল ব্যবহার করা সবসময় নিরাপদ কিনা -তা নিয়ে অনেকেরেই প্রশ্ন আছে।
‘ইটিভিভারতে’র এক প্রতিবেদন অনুযায়ী,বোতল নিয়মিত পরিষ্কার না করলে বা ব্যবহারের ফলে তা পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়ে। তখন এর ভিতরে ময়লা ও জীবাণু জমতে পারে । তাই বোতলে পানি ভরার মতোই এর সঠিক রক্ষণাবেক্ষণ করাও অত্যন্ত জরুরি । যদি কেউ একই বোতল প্রতিদিন ব্যবহার করেন, তাহলে সেটা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি ।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বারবার ব্যবহার করা পানির বোতল নিয়মিত ধোয়া উচিত । সরাসরি বোতল থেকে পানি পান করার সময় মুখের জীবাণু বোতলের মুখ ও ভিতরের অংশে ছড়িয়ে পড়তে পারে । কয়েক দিন ধরে বোতল পরিষ্কার না করলে এই জীবাণুর সংখ্যা বাড়তে পারে । তাই প্রতিদিন বা প্রতিবার ব্যবহারের পর বোতল ধুয়ে ফেলা একটি ভালো অভ্যাস ।
সব বোতল এক নয়
উন্নত মানের স্টিল ও কাচের বোতল দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় । তবে প্লাস্টিকের বোতলে যদি ফাটল, গভীর আঁচড়, দুর্গন্ধ বা রঙের পরিবর্তন দেখা দেয়, তাহলে তা দ্রুত বদলে ফেলা উচিত ।
যেসব লক্ষণ উপেক্ষা করা ঠিক নয়
ধোয়ার পরেও যদি বোতল থেকে দুর্গন্ধ বের হয়, ভিতরে দাগ থেকে যায়, ঢাকনা ঠিকমতো বন্ধ না হয় কিংবা বোতলে কোনও ক্ষতির চিহ্ন দেখা যায়, তাহলে দ্রুত তা বদলে ফেলুন। এই ধরনের বোতল পরিষ্কার রাখাও কঠিন ।
বোতল পরিষ্কারের সঠিক নিয়ম
বারবার ব্যবহারযোগ্য বোতলগুলি হালকা গরম পানি ও হালকা সোডা দিয়ে ধোয়া উচিত । বোতলের ঢাকনা এবং এর ভিতরের খাঁজগুলিও ভালোভাবে পরিষ্কার করুন । ধোয়ার পর বোতলে আবার পানি ভরার আগে তা পুরোপুরি শুকাতে দিন ৷ এতে বোতলটি পরিষ্কার ও ব্যবহারের জন্য নিরাপদ থাকে ।
- বিষয় :
- পানি
- নিরাপদ পানি