ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

যেসব ভুলে আত্মবিশ্বাস কমে যায়

যেসব ভুলে আত্মবিশ্বাস কমে যায়
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১২:৪২

জীবনে সফল ও সুখী হতে হলে আত্মবিশ্বাসের বিকল্প নেই। যেকোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে হলে নিজের ওপর নিজেকেই আস্থা রাখতে হয়। তবে জীবনে এমন কিছু পরিস্থিতি সামনে এসে হাজির হয়, যখন বিশ্বাস টলে যায়। বিশেষত জীবনে ঝড়-ঝাপটা, কঠিন সমস্যার সম্মুখীন হলে মনের কোণে ভয়, দুর্বলতা বাসা বাঁধে। বিপদে নিজের প্রতি আস্থা হারালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই এমন কোনো কথা বা কাজ করা যাবে না যেগুলো আত্মবিশ্বাস কমিয়ে দেয়। 

পারব না ভেবে ফেলা
‘আমি কি পারব, আমি তো পারব না’, এমন ভাবনা ব্যর্থতার কারণ। মন যা বিশ্বাস করে, সেটাই কিন্তু বাস্তবেও প্রতিফলিত হয়। অনেকেই নিরন্তর নেতিবাচক ভাবনায় ডুবে থাকেন। হচ্ছে না, হবে না। কিছু মানুষ বরাবরের আত্মবিশ্বাসী, আর কিছু মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। ভাবনাই সেই বিশ্বাস বদলের চাবিকাঠি হতে পারে বলে জানানো হয়েছে আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে। ‘পারব’, ‘হবেই’, এমন ইতিবাচক মানসিকতা প্রতিকূলতাকে সহজ করতে পারে। 

সমালোচনায় ভেঙে পড়া
সমালোচনা, তীর্যক মন্তব্যে অনেকে খুব দ্রুত ভেঙে পড়েন। কাজে ব্যর্থতা থাকবে, সমলোচনাও থাকবে। সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার মানসিকতা নিজেকেই তৈরি করতে হবে। ইতিবাচক ভাবনা এবং প্রচেষ্টা দ্বারাই সমালোচকদের জবাব দেওয়া সম্ভব।

অন্যের সঙ্গে তুলনা
কখনো না চাইলেও অন্যের সাফল্য মনকে ঈর্ষান্বিত করে তোলে। বিশেষত সমাজমাধ্যমে বন্ধু, পরিচিতদের সাফল্য দেখে মনের মধ্যে তুলনা আসেই। তাতে আত্মবিশ্বাস ধাক্কা খায়। সততা, পরিশ্রম ছাড়া সাফল্য আসে না, এ কথা বিশ্বাস করতে পারলে, নিজের মানসিকতাও বদলানো সম্ভব।

ভুল ধরে বসে থাকা
জীবনে ভুলভ্রান্তি হতেই পারে। এক বার ভুল হয়েছে মানেই বার বার হবে, তা কিন্তু ঠিক নয়। ভুল বা খারাপ অভিজ্ঞতা অনেক সময়েই আত্মবিশ্বাসে আঘাত হানে। সিদ্ধান্তে বা কাজে ভুল হতে পারে, সেটা সহজ ভাবে নিলেই ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসা সম্ভব।

নতুন কিছু করার ভয়
যে কাজে ঝুঁকি আছে, স্বাচ্ছন্দ্য কম-সেই ধরনের কাজ এড়িয়ে চলতে চান অনেকে। জীবনে এগোতে গেলে ঝুঁকি নিতেও হয়। কঠিন কাজও করা সম্ভব, সেখান থেকে নতুন অভিজ্ঞতা লাভ করা যায়-এই ভাবেও মনকে বোঝানো যেতে পারে। এতে ভয় কাটে। নতুন কাজে এক বার সাফল্য এলে, আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।

আরও পড়ুন

×