ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রণ তাড়াতে অভিনেত্রী অনন্যা পাণ্ডে যা করেন

ব্রণ তাড়াতে অভিনেত্রী অনন্যা পাণ্ডে যা করেন
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৫:২৩

বিয়ে-জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগের দিন অনেকের মুখে ব্রণ দেখা যায়। এতে সাজগোজের ইচ্ছেটা মরে যায়। কেবল তরুণী কিংবা সাধারণ মানুষেরা এ সমস্যায় ভোগেন তা নয়। এই সমস্যায় ভোগেন তারকারাও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই মনোকষ্টের কথা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তিনি নিজের ব্রণভরা মুখের ছবি মেকআপ ছাড়া পোস্ট করেন। অবশ্য ব্রণের ওপর তিনি লাগিয়েছেন  ‘পিম্পল প্যাচ’। 

ইদানীং রাতারাতি ব্রণ সারাতে, ‘পিম্পল প্যাচ’-এর ব্যবহার হচ্ছে। জিনিসটি হল ছোট, গোল ও স্বচ্ছ একধরনের হাইড্রোকলয়েড ব্যান্ডেজ। এটি ব্রণের উপর লাগালে ভিতর থেকে পুঁজ, তেল ও ক্ষতিকর তরল শুষে নেয়। প্যাচ থাকায় বাইরের ধুলোবালি ও ব্যাক্টেরিয়া ব্রণের সংস্পর্শে আসতে পারে না। ব্রণ ঢাকা থাকায় ময়লা হাত পৌঁছায় না। ফলে ব্রণ দ্রুত শুকিয়ে যায়। আবার কোনো কোনো ‘পিম্পল প্যাচ’-এ স্যালিসাইলিক অ্যাসিড এবং বেঞ্জোল পারক্সাইডের মতো ব্রণ সারানোর উপাদানও দেওয়া থাকে।

তবে ‘পিম্পল প্যাচ’ সাময়িক ভাবে ব্যবহার করা গেলেও তা ব্রণের ওষুধ হয়ে উঠতে পারে না। চিকিৎসকেরা বলছেন, ব্রণে এটা-সেটা না লাগিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। জীবনযাপনে নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। কারণ, ‘পিম্পল প্যাচ’ স্থায়ী সমাধান নয়। তাছাড়া, সবার ত্বকে তা সহ্য না-ও হতে পারে।

ব্রণ এড়াতে কী করণীয়

নিয়ম করে মুখ পরিষ্কার করা প্রয়োজন। ত্বকের উপযোগী ক্লিনজার ব্যবহার করতে হবে।

স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরি। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার, ভিটামিন, খনিজ ত্বক ভালো রাখতে সাহায্য করে।

ব্রণ হলে বার বার হাত দেওয়া, খোঁটার প্রবণতা বন্ধ করতে হবে। এতে ত্বকের ক্ষতি হয়।

ব্রণ হলে সঠিক চিকিৎসা প্রয়োজন। কেবল ঘরোয়া টোটকায় পরিস্থিতি খারাপও হতে পারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

×