লা রিভের পোশাকে নস্টালজিয়া ও আধুনিক জীবনযাপনের ছাপ
ছবি : লা রিভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৩:০৫
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভে পাওয়া যাচ্ছে ‘রেইনি ডে কিউরেশন ২০২৬’। এবারের কিউরেশনের মূল অনুপ্রেরণা ‘সাবলাইম’। যেখানে প্রকৃতি, অনুভূতি ও কল্পনাশক্তির সমন্বয়ে তৈরি হয়েছে এমন সব ডিজাইন, যা বর্ষার নস্টালজিয়া ও আধুনিক জীবনযাপনকে একসঙ্গে ধারণ করে।
এই কিউরেশনের প্রতিটি পোশাকে ফুটে উঠেছে বর্ষার আকাশ, মেঘ, আলো, ফুল ও বৃষ্টির ছন্দ। ক্লাউডি ফ্যাসাড এর মেঘলা নীলের আবেশ, লুসিড ডাই এর কোমল ওমব্রে রঙ, ফগড্ ফ্লোরা-র ঝাপসা ফুলেল নকশা, সানলিট স্ট্রাইপস এর সূর্যোদয়-সূর্যাস্তের অনুপ্রাণিত স্ট্রাইপ এবং হুইসপার্ড পাথ এর নরম প্যাস্টেল ও হালকা প্রিন্ট পুরো কিউরেশনকে দিয়েছে প্রশান্ত, স্বপ্নিল ও সমসাময়িক বর্ষার রূপ।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “বর্ষা আমাদের কাছে শুধু একটি ঋতু নয়, এটি একটি অনুভূতি। এবারের রেইনি ডে কিউরেশনে আমরা এমন পোশাক তৈরি করেছি, যা বর্ষার সৌন্দর্য, স্বাচ্ছন্দ্য এবং দৈনন্দিন জীবনের বাস্তব প্রয়োজন, তিনটিকেই সমান গুরুত্ব দিয়েছে। প্রতিটি ডিজাইনে রয়েছে হালকা কাপড়, সহজে পরার মতো সিলুয়েট এবং এমন প্রিন্ট, যা প্রকৃতি ও বর্ষাকে ঘিরে আমাদের আবেগের গল্প বলে।”
রেইনি ডে কিউরেশনে গুরুত্ব পেয়েছে হালকা, ব্রিদেবল ও দ্রুত শুকিয়ে যায় এমন ফেব্রিক। জর্জেট, লাইট ক্রেপ, মার্সেরাইজড কটন, ভিসকস, লিনেন এবং বিভিন্ন ধরনের ব্লেন্ডেড ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যা স্যাঁতসেঁতে আবহাওয়াতেও আরামদায়ক। বর্ষার গাঢ় পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে রঙের প্যালেটে রাখা হয়েছে নরম নীল, মেঘলা ধূসর, পিচ, হলুদ, সবুজ ও উজ্জ্বল প্যাস্টেলের সমন্বয়। লেয়ারিং, সংযত এমবেলিশমেন্ট এবং সহজে ব্যবহারযোগ্য ডিটেইলস পোশাকগুলোকে করেছে আরও কার্যকর ও স্টাইলিশ।

নারীদের জন্য রয়েছে টিউনিক, টপ, কামিজ, সালওয়ার-কামিজ, গাউন, ড্রেস, শাড়িসহ নানা ধরনের পোশাক। মিড-লেংথ টিউনিক, স্মক, রাফল, ডলম্যান ও ল্যান্টার্ন স্লিভ, টাই-বেল্ট, ড্রপ-শোল্ডার এবং আধুনিক কাটের মাধ্যমে স্বাচ্ছন্দ্য ও স্টাইলের ভারসাম্য বজায় রাখা হয়েছে। নির্বাচিত ডিজাইনে রয়েছে সংযত হ্যান্ডক্রাফট, যা অফিস থেকে শুরু করে আড্ডা বা সন্ধ্যার আয়োজনে সহজেই মানিয়ে যায়।
পুরুষদের সংগ্রহে রয়েছে স্মার্ট-ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি এবং আরামদায়ক বটমস। হালকা ও ব্রিদেবল ফেব্রিকের পাশাপাশি সমসাময়িক রঙ, সূক্ষ্ম টেক্সচার এবং মিনিমাল প্রিন্ট পোশাকগুলোকে করেছে বর্ষার জন্য উপযোগী।
বাংলার বর্ষাকে উদযাপন করতে কিউরেশনে রাখা হয়েছে শাড়ি ও পাঞ্জাবির মতো ঐতিহ্যবাহী পোশাকও। কোথাও মেঘ, কোথাও জলরঙের আবেশ, কোথাও বা নরম ফুলেল প্রিন্ট বর্ষার প্রকৃতিকে নতুনভাবে তুলে ধরেছে। নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও শিশু, সবার জন্যই রয়েছে বর্ষা উপযোগী পোশাক। দেশের সব লা রিভ স্টোর, অনলাইন শপ এবং অ্যাপে পাওয়া যাচ্ছে এই সংগ্রহটি।
- বিষয় :
- ফ্যাশন হাউজ