ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টুয়েলভে সব পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

টুয়েলভে সব পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
×

ছবি : টুয়েলভ ক্লদিং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৮

দেশের তরুণ প্রজন্মের কাছে নান্দনিকতা, রুচিশীলতা ও ট্রেন্ডি  ফ্যাশনের জন্য জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লথিং। আবহাওয়া ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহে বরাবরই ক্রেতাদের জন্য নতুনত্ব নিয়ে আসে টুয়েলভ। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের জন্য নানা আয়োজন ও বিশেষ ছাড় নিয়ে এসেছে ব্রান্ডটি। 

১ সেপ্টেম্বর থেকে টুয়েলভের সব আউটলেটে শুরু হয়েছে ' এন্ড অব সামার মেগাসেল’। এই আয়োজনে ক্রেতারা টুয়েলভের বিভিন্ন পণ্যে উপভোগ করতে পারবেন ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পোশাকের পাশাপাশি পছন্দের ফ্যাশন পণ্য কেনার সুযোগও থাকছে আকর্ষণীয় এই অফারে।

শুধু দেশের বিভিন্ন আউটলেটেই নয়, অনলাইনেও এই মেগা সেলের সুবিধা পাবেন ক্রেতারা। ফলে ঘরে বসেই টুয়েলভের পছন্দের পণ্য বেছে নিয়ে অর্ডার করতে পারবেন ক্রেতারা। তবে স্টক সীমিত হওয়ায় অফারটি থাকছে অল্প সময়ের জন্য। তাই পছন্দের পণ্যটি সংগ্রহ করতে ক্রেতাদের দ্রুত কেনাকাটা করার সুযোগ থাকছে।

এ ছাড়া টুয়েলভের লয়্যালটি কার্ডধারী ক্রেতাদের জন্যও বিভিন্ন সময়ে নানা ধরনের আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। বিশেষ সুবিধা ও নানা আয়োজনের মাধ্যমে নিয়মিত ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করে তুলতে কাজ করছে টুয়েলভ।

এ বিষয়ে টুয়েলভের কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, টুয়েলভ ক্রেতাদের নিয়ে দেশ ও দেশের বাইরে একটি বিশাল পরিবার তৈরি করেছে। সেই পরিবারেরে সদস্যদের আনন্দের উপলক্ষ তৈরি করার জন্যই এ আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×