শুরু হচ্ছে ‘সুতোর গল্প ২’ উৎসব
ছবি : এফইএবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৭
ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (এফইএবি) এর উদ্যোগে শারদীয় আয়োজন নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রদর্শনী ও মেলা। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এ আয়োজন। যার নাম ‘সুতোর গল্প-২ নিজস্বতায় বোনা শারদীয় উৎসব’।
দেশের প্রথিতযশা উদীয়মান উদ্যোক্তা ও ব্র্যান্ডের সমন্বিত অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এই মেলায় থাকছে দেশীয় সংষ্কৃতি, ঐতিহ্য, নতুনত্ব আর স্বকীয়তার অনন্য মেলবন্ধনের স্বতষ্ফূর্ত বহিঃপ্রকাশ। আসন্ন শারদীয় দূর্গোৎসব সামনে রেখে এই আয়োজনে প্রত্যেক উদ্যোক্তা তাদের নতুন নতুন ডিজাইনের সৃষ্টিশীল, নান্দনিক, রুচিশীল পণ্যের অনন্য পসরা নিয়ে আসছেন এই মেলায়। এতে শিশুসহ সকল বয়সীদের উপযোগী পোশাক, গহনা, চামড়াজাত পণ্য, গৃহসজ্জাসহ বিভিন্ন ধরনের পণ্যের সমাহার। ৪৫ টি প্রতিষ্ঠানের শারদীয় কালেকশন একসঙ্গে প্রদর্শীত হবে এই মেলায়।
এক ছাদের নিচে সব বয়সি মানুষের উৎসবের কেনাকাটার এই সুযোগ ঘুরে আসার জন্য আদর্শ। আয়োজকরা জানিয়েছেন, শারদীয় আয়োজনের পর আগামী ফেব্রুয়ারিতে রোজার ঈদকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে ‘সুতোর গল্প-৩’।
- বিষয় :
- ফ্যাশন হাউজ