ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘরোয়া ক্রিম

ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘরোয়া ক্রিম
×

ঘরোয়া ক্রিম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১১

ত্বকের তারুণ্য ধরে রাখতে, বলিরেখা দূর করতে অনেকেই বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করেন। কিন্তু আমাদের রান্নাঘর এবং আয়ুর্বেদে এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা ত্বককে পুষ্টি জোগাতে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করতে পারে । ঘরে তৈরি ক্রিম যেমন সাশ্রয়ী, তেমনি এগুলির কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই । নিয়মিত ঘরোয়া উপাদানে তৈরি ক্রিম ব্যবহারে ত্বকের দৃঢ়তা ও আর্দ্রতা বজায় থাকে। সেই সঙ্গে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। জেনে নিন এমন কিছু ঘরোয়া ক্রিমের কথা। 

অ্যালোভেরা ও ভিটামিন ই-এর ক্রিম : অ্যালোভেরা ত্বককে আর্দ্র রাখে। অন্যদিকে ভিটামিন ই ত্বকের ক্ষতি মেরামত করে । এই দুটির সংমিশ্রণ ত্বককে টানটান ও সুস্থ রাখতে সাহায্য করে ।

নারকেল তেল ও মধুর ক্রিম: নারকেল তেল বার্ধক্যজনিত লক্ষণ প্রতিরোধ করে। আর মধু ত্বককে আর্দ্রতা জোগায় । এই ক্রিম ত্বককে কোমল করে। সেই সঙ্গে সূক্ষ্ম বলিরেখা বা দাগ কমায় ।

আমন্ড ক্রিম: আমন্ড ভিজিয়ে বেটে নিন এবং তাতে সামান্য দুধ মিশিয়ে ক্রিম তৈরি করুন । এটি ত্বককে পুষ্টি জোগায় এবং বলিরেখা কমাতে সাহায্য করে ।

গোলাপজল ও গ্লিসারিনের ক্রিম: গোলাপজল ত্বকের সজীবতা বজায় রাখে এবং গ্লিসারিন আর্দ্রতা জোগায় । শীত ও গ্রীষ্ম—সব ঋতুতেই এই ক্রিম অত্যন্ত উপকারী ।

হলুদ ও চন্দন কাঠের ক্রিম: হলুদে অ্যান্টি-সেপটিক গুণ রয়েছে। অন্যদিকে চন্দন ত্বককে শীতল রাখে । এই ক্রিম ত্বককে পরিষ্কার, উজ্জ্বল ও তরুণ রাখতে সাহায্য করে ।

পেঁপের ক্রিম: পাকা পেঁপে চটকে তাতে সামান্য মধু মিশিয়ে নিন । এই ক্রিম ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে। সেই সঙ্গে নতুন ত্বক গঠনে ভূমিকা রাখে।

শসা ও অ্যালোভেরার ক্রিম: শসা ত্বককে শীতল ও আর্দ্র রাখে, আর অ্যালোভেরা ত্বককে টানটান রাখে। এই ক্রিমটি গ্রীষ্মকালের জন্য বেশ উপকারী।
সূত্র: ইটিভিভারত 


 

আরও পড়ুন

×