ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘চতুর্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত

‘চতুর্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত
×

সম্পূর্ণা অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫২

সম্পূর্ণা বাংলাদেশের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে ‘চতুর্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত ও সফল নারীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুশী কবির।  এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা নতূন। এছাড়াও সাংবাদিকতায় জন্য মানসুরা হোসাইন , নাট্য অভিনয়ের জন্য সাফা কবির, রন্ধনশিল্পে রহিমা সুলতানা রিতা, ১৮৫ দেশ ভ্রমণের জন্য নাজমুন নাহার, ব্যারিস্টার হিসেবে দোলা রহমান , উপস্থাপনার জন্য রুহানি সালসাবিল, চিকিৎসক হিসেবে অধ্যাপক ডা. আনজোমান আরা বিউটি , শিক্ষকতার জন্য ফেরদৌসি খান ,নৃত্য শিল্পের জন্য ফারহানা চৌধুরী বেবি,মডেল হিসেবে তৌহিদা তাসনিম টিপা এবং ইনফ্লুয়েন্সার বারিশা হক সম্মাননা পেয়েছেন। 

আয়োজকরা জানায়, সম্পূর্ণা বাংলাদেশ ৮০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে। তাদের উদ্দেশ্য ছিলো সমাজে পিছিয়ে পড়া  ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সফলভাবে সমাজে প্রতিষ্ঠা করা। এরই ধারাবাহিকতায় ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড শুরু হয়। প্রতি বছর নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত সফল নারীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
 

আরও পড়ুন

×