বিশ্বরঙের ‘শিল্পীর চোখে দুর্গা’ শিল্প প্রদর্শনী
বিশ্বরঙ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৪:২৩
বাংলাদেশে প্রথমবারের মতো শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতায় দেবী দুর্গার নানা রূপ ফুটিয়ে তুলতে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ শিল্প প্রদর্শনী ‘শিল্পীর চোখে দুর্গা’।
‘শক্তি শিল্পযাত্রা’র আয়োজনে, ‘বিশ্বরঙ’ এর উদ্যোগে এবং ‘চাষির প্রেজেন্টস’ এর নিবেদনে আগামী ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ধানমন্ডির গ্যালারি চিত্রক এ চার দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকল দর্শনার্থী ও শিল্পপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। এই পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন।
নতুন মাত্রা যোগ করতে ‘শিল্পীর চোখে দুর্গা’প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের নিজস্ব ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতার মাধ্যমে দুর্গার ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরবেন। একই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন শিল্পীর আলাদা শিল্পভাবনা ও উপস্থাপনা এ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।
- বিষয় :
- ফ্যাশন হাউজ