ওষুধ খাওয়ার সময় কতটা পানি পান করা উচিত?
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:১৭
অনেকেই ওষুধ খাওয়ার সময় এক চুমুক পানি দিয়ে কোনও রকমে তা গিলে ফেলেন। কিন্তু অনেকেরই জানা নেই, এই ভুল অভ্যাসের জন্য অনেক সময় ওষুধ ঠিকমতো কাজ করে না। কখনও কখনও গলায় আটকে গিয়ে ঘা পর্যন্ত হতে পারে? ঠিক কতটা পরিমাণ পানি দিয়ে ওষুধ খাওয়া উচিত তা জানানো হয়েছে ‘এশিয়াননেট নিউজ’ এর এক প্রতিবেদনে।
চিকিৎসকদের মতে, একটি ট্যাবলেট বা ক্যাপসুল সঠিকভাবে খাওয়ার জন্য কমপক্ষে পুরো এক গ্লাস, অর্থাৎ ২০০ থেকে ২৫০ মিলি সাধারণ তাপমাত্রার পানি খাওয়া উচিত। কম পানি দিয়ে ট্যাবলেট, বিশেষ করে জিলেটিন ক্যাপসুল খেলে অনেক সময় খাদ্যনালী বা ইসোফেগাসে আটকে যায়। সেখানে আটকে থেকে ওষুধটি গলতে শুরু করে। এর ফলে খাদ্যনালীতে জ্বালা, বুকে ব্যথা, এমনকি আলসার বা ঘা পর্যন্ত তৈরি করতে পারে। পুরো এক গ্লাস পানি খেলে তা ওষুধটিকে দ্রুত পাকস্থলীতে ঠেলে দেয়। সেখানে ওষুধটি সঠিকভাবে গলে রক্তে মিশে কাজ শুরু করতে পারে।