ঢেঁড়স খেলে কি খারাপ কোলেস্টেরল কমে
ঢেঁড়স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১২:৩৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ১৩:৩৪
ঢেঁড়স পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। প্রতিদিনের খাবারের তালিকায় ঢেঁড়স থাকলে শরীরের বিভিন্ন উপকার হতে পারে। বিশেষ করে হজমশক্তি বাড়াতে এই সবজির জুড়ি নেই। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই সবজির ভূমিকা নিয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা।
ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠির মতে, জানিয়েছেন, ঢ্যাঁড়শে থাকা দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। পানির সংস্পর্শে এলে এই ফাইবার জেলির মতো পদার্থ তৈরি করে, যাকে বলা হয় মিউসিলেজ। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করতে পারে।
কোলেস্টেরল কমাতে কীভাবে সাহায্য করে ঢেঁড়স
বিশেষজ্ঞদের মতে, ঢেঁড়সে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে,ঢেঁড়সের পিচ্ছিল উপাদান পিত্ত অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে মলের মাধ্যমে তা শরীর থেকে বের করে দিতে ভূমিকা রাখে। পিত্ত অ্যাসিড তৈরির জন্য লিভার কোলেস্টেরল ব্যবহার করে। এই প্রক্রিয়া কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে ঢেঁড়সে থাকা ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জোগাতেও সাহায্য করতে পারে। এর ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা সহজ হয়।
তবে মনে রাখবেন, ঢেঁড়স খেলেই কোলেস্টেরল কমবে এমন কোনও নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। এ কারণে কোলেস্টেরল বেশি থাকলে শুধু খাবারের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। সূত্র: টিভিনাইন
- বিষয় :
- ঢেঁড়স
- কোলেস্টেরল