ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ত্বক ও চুলের যত্নে রাশমিকা মান্দানা কী করেন?

ত্বক ও চুলের যত্নে রাশমিকা মান্দানা কী করেন?
×
×

রাশমিকা মান্দানা। ছবি: অনলাইন

শৈলী ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৬:১৮

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সানস্ক্রিন ও ময়েশ্চারাইজারের পাশাপাশি ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। কিন্তু তাঁর নিখুঁত ত্বক ও চুলের আসল রহস্য জড়িয়ে আছে মা-দাদির দেওয়া ঘরোয়া টোটকায়। রাশমিকা জানান, তাঁর দাদি বিভিন্ন ঘরোয়া উপাদান দিয়ে এক অদ্ভুত চুলের মাস্ক তৈরি করতেন। অন্যদিকে, ত্বকের যত্নে রাশমিকার ভরসা তাঁর মায়ের ঘরোয়া টোটকা। তাঁর মা চন্দনের সঙ্গে কাঁচা হলুদ বেটে মুখে মাখতে বলতেন। এই রূপটানের অভ্যাস আজও রয়েছে তাঁর।

রূপচর্চায় চন্দন এবং হলুদের ব্যবহার নতুন নয়। দুই উপাদানই ত্বকের জন্য উপযোগী। হলুদে কারকিউমিন রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। হলুদ হলো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ত্বকের সমস্যা কমায় এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে, চন্দনও ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চন্দন। কমায় ব্রণ-দাগছোপও। কিন্তু ইচ্ছেমতো হলুদ-চন্দন মুখে মাখলেই হলো না, এটি আপনার ত্বকের জন্য উপকারী কি না, তাও জানতে হবে। 

প্রাকৃতিক উপাদান হলেও হলুদ-চন্দনের মতো উপাদানে অ্যালার্জির সমস্যা হতে পারে। যেমন রাশমিকার আলু, শসা, টমেটো, ক্যাপসিকামে অ্যালার্জি রয়েছে। এগুলো তিনি খান না। তেমনই আপনিও পরীক্ষা ছাড়া যদি হলুদ-চন্দন মাখেন, তা হলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। 

হলুদ-চন্দনের মিশ্রণ তৈরি করে আগে হাতে বা পায়ে অল্প করে লাগিয়ে নিন। প্রয়োজনে মুখের নিচে, গলার কাছেও প্যাচ টেস্ট করতে পারেন। মিশ্রণটুকু লাগানোর পরে যদি ত্বক লাল হয়ে যায়, ত্বক চুলকায়, জ্বালা ভাব বাড়ে, তা হলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলুন। যদি সমস্যা না হয়, তাহলে মাঝেমধ্যে হলুদ-চন্দনের প্যাক ব্যবহার করতে পারেন।

সূত্র: এই সময়

আরও পড়ুন

×