ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুই বছর পর আসছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’ সিরিজের দ্বিতীয় সিজন

দুই বছর পর আসছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’ সিরিজের দ্বিতীয় সিজন
×
×

চঞ্চল চৌধুরী। ছবি ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৬:৪২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১৭:৪৪

প্রথম সিজন মুক্তির দুই বছর পর আসছে অভিনেতা চঞ্চল চৌধুরীর আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় কিস্তি। চলতি বছরে দর্শক সিরিজটির দ্বিতীয় সিজন দেখার সুযোগ পাবেন বলে আভাস দিয়েছেন নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির কর্মকর্তারা। সে হিসেবে শিগগিরই আসছে ‘ফেউ’র দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা।

যদিও প্রথম সিজন প্রচারের শুরুর সময় নির্মাতারা জানিয়েছিলেন, কয়েক মাস পর এর দ্বিতীয় সিজন দেখার সুযোগ পাবেন দর্শক। কারণ, দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় সিজনের প্রচার শুরু হয়নি।

২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’। ১৯৭৯ সালে ঘটা মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে সুকর্ণ সাহেদ ধীমান নির্মাণ করেছিলেন এই ওয়েব সিরিজ। যার প্রথম সিজনে দেখা গিয়েছিল দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে হিন্দু ধর্মাবলম্বীর একটা অংশ আশ্রয় নেয় ডুমুরঝাঁপিতে। একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া, নির্বিচারে মানুষ হত্যার ঘটনাও ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ করতে চান মোংলা চার্চের রেভেরেন্ড ফটোগ্রাফার সুনীল। কিন্তু আসতে থাকে নানা বাধা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এই সিরিজে চঞ্চল চৌধুরীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভী রিজু, এ কে আজাদ সেতু প্রমুখ।

আরও পড়ুন

×