ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাঘববোয়ালদের ধরছে না সরকার: নোমান

রাঘববোয়ালদের ধরছে না সরকার: নোমান
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ১০:৩০

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযানে রাঘববোয়ালদের ধরছে না সরকার। তাদের ধরাছোঁয়ার বাইরে রেখে শুধু চুনোপুঁটিদের ধরা হচ্ছে। 

রোববার সকালে চট্টগ্রাম নগরের ভিআইপি টাওয়ারে পাঁচলাইশ থানা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, 'সরকার দুর্নীতি নির্মূলের নামে জুয়া ও ক্যাসিনো বিরোধী অভিযান চালিয়ে সম্রাট ও জি কে শামীমের মতো কয়েকজন চুনোপুঁটিকে গ্রেফতার করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাঘববোয়ালদের ধরাছোঁয়ার বাইরে রেখে দিয়েছে।'

আবদুল্লাহ আল নোমান বলেন, ভোট ডাকাতির মাধ্যমে যে সরকার জন্মগ্রহণ করে, সেই সরকারের পক্ষে কখনও দুর্নীতি, হত্যা, সন্ত্রাস ও সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটি জাতীয় সরকার গঠন করে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।

পাঁচলাইশ থানা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহসভাপতি আশরাফ চৌধুরী, যুগ্ম সম্পাদক আর আই চৌধুরী শাহীন, পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী, ৪২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, শুলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক হাসান ওসমান, ৪২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান, পাঁচলাইশ থানা বিএনপির সহসভাপতি আকতার হোসেন লেদু, মোহাম্মদ শাহজাহান ও আসিফ চৌধুরী, শুলকবহর ওয়ার্ড বিএনপির সহসভাপতি দিদারুল আলম, নেজাম উদ্দিন, মান্নান, আইয়ুব খান, সরওয়ার সুফী, জসিম, চান মিয়া ও ৪২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ফয়েজ।

আরও পড়ুন

×